কষ্টের অণু // আফরোজা অদিতি

অনেকদিন হয়ে গেল তবুও
বুকের ভেতরের কষ্টগুলো রয়েই গেল
কষ্টগুলো আজও উথালপাথাল সমুদ্র
মনে করিয়ে দেয়
তখন ছিল মেঘলা আকাশ, ভেসেছিল
সুনামিতে হৃদয়গ্রামের হাট-বাজার
সেসময় বন্যায় ভেসে গিয়েছিল
পথঘাট ঘরবাড়ি আর ধানজমি
ঢাকার রাস্তাতে নৌকার আনাগোনা
ঠিক তখনই একদিন ডাক দিয়েছিলে
মেঘভাঙা রোদের মতন
পায়ের নিচে জল নিয়ে গিয়েছিলাম
তোমার কাছে।
আর
তুমি শুনিয়েছিলে সেই হৃদয় কাঁপানো
শব্দাবলী; তোমার সেই শব্দাবলী
শুনতে শনতে মিস হয়েছিল একটি
হার্টবিট!
সেই থেকে হার্টবিটে একটি শব্দ কম আর
সেই সূত্রে কমেও গেছে পার্লসবিট।
তোমার দেওয়া কষ্টের অণু এখন
১০০ পাওয়ারের বাল্ব
অনবরত জ্বলছে হয়তো বা করছে
জ্বালাতন।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615