প্রত্নযুগের বৌদ্ধবিহারের মতো
আবিষ্কার করেছি তোমাকে বহু সাধনায়!
জল ভরা নয়ন তুমি
তুমি রাতের নিদ্রাহারা আঁখি, হৃদয়-বেদীতে
তুমিই রাঙা জবা, বিরহ যে তুমিই!
আবিষ্কার করেছি তোমায় বহু সাধনায়!
কমেডি নাটক নও, নও ট্র্যাজিক নায়ক
চর্যাপদের পাঠোদ্ধারের মতো পাঠোদ্ধার
করেছি তোমায় বহু সাধনায়!
তুমি পত্রালির নীলাভ সবুজ ভালোবাসা
জীবনক্ষত ঢেকে রাখার অমর কৌশল তুমি
তুমিই তিতিক্ষা আমার! তোমাকে আবিষ্কার
করেছি বহু সাধনায়!
২৭.০১.২০২২
