ছাড়বো না ভালোবাসা // আফরোজা অদিতি

পায়ের তলায় কাঁপছে মাটি, কাঁপুক
ছাড়বো না ভালোবাসা
ভূমিকম্পে লুপ্ত হবে নগর, হোক
ছাড়বো না ভালোবাসা
আকাশ ছেয়ে যাবে কৃষ্ণমেঘে, যাক
ছাড়বো না ভালোবাসা

ফুলের পাপড়ি তছনচ গোর্কীতে
পৃথিবী ভাসবে জলপ্রবাহে, ভাসুক
ছাড়বো না ভালোবাসা
সমুদ্র উত্তাল টাইফুন-আম্পানে
বিপন্ন জীবন, বিদীর্ণ লোকালয়, হোক
ছাড়বো না ভালোবাসা

বসন্তে হঠাৎ কালবৈশাখী রাখবো আড়ালে
ছাড়বো না; বর্ষার ক্লেদমুক্ত জলে নিবিড়
রাখবো ধরে, ছাড়বো না হাত, অজান্তে
ব্যাধের আক্রমণ; মরে যাবো তবুও
ছাড়বো না ভালোবাসা, ছাড়বো না।

ভালোবাসা, ভালোবাসা আমার স্বদেশভূমি,
মৃত্তিকা জননী।

# afrozaaditi.com

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615