আছো তুমি//আফরোজা অদিতি

তুমি আছো
নদী-তরঙ্গ আছে, আছে বাতাসে জলের শব্দ!
তুমি আছো
বসন্ত আসে নিবিড়, অমলিন দিবস যায় বৈচিত্রে
শুধু তোমার জন্য
আঁধার রজনী হয়ে ওঠে আলোয় আলোয় ঝলমল!

তুমি আছো
একটি একটি শব্দ গেঁথে সৃজিত কবিতা হয়ে
ওঠে বর্ণমালার অলঙ্কারে সালঙ্কারা! বাতাসের
ঢেউয়ে চলে জোছনার মাখামাখি!

শুধু তোমারই জন্য
প্রতিদিন পাখি গান গায়, বাগানে ফোটে ফুল
কবিতার সাম্পান চলে দুতগতিতে!

তুমি না থাকলে
গন্ধ থাকে না ফুলে, নিথর সমুদ্র! মৎস্যকুমারীর
কান্নায় সাগরজল হয়ে ওঠে ভারী! তুমি না থাকলে
আমার এই বেঁচে থাকাটাই নিছক পাগলামি মনে হয়!

তুমি নাই
আমার কিছু নাই, আমি কিছু শুনি না, কিছু দেখি না!

#afrozaaditi.com

আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615