ভুল বৃষ্টিতে লাউডগা হয়েছিল মেঘ নামের মেয়েটি।
ভিজেছিল ভুল ভালোবাসায় আম্রপলীর সাথে।
ছবিটা দেখেনি কখনও কেউ। অবিচল হৃদয়
স্থির। অকম্পিত।
ভুল বৃষ্টি, ভুল বসন্ত, ভুল কবিতা-গল্প
এতসব ভুলের মাঝে অবিরত রক্তপাত
বিরহক্লান্ত একলা মেঘ।
আসছে বর্ষায় আরও একবার হতো লাউডগা
ফুলফলে ভরিয়ে দিতো জীবনমাচাঙ।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
