১
কুটুম পাখির ডাকে
ইষ্টি এলো হেঁকে
বসো ইষ্টি বসো
একটু বসে যাও
গরম গরম চায়ের সাথে
ঝালমুড়ি খাও
২
বান এসেছে বান এসেছে
গরু কোথায় পেলে
দ্রব্যমূল্য আগুনতুল্য
কিছুই নাহি মেলে
৩
নাক থ্যাবড়া কানকাটা
চাঁদ মামার ঝি
ওপার থেকে এপার এলো
করবে এবার কী?
৪
নৌকা আছে বাঁধা ঘাটে
চাঁদ জাগে আকাশে
সকালও নয় রাত্রিও নয়
দুপুরটা ফ্যাকাশে
৫
তাল তলাতে জুটেছে এসে
ন্যাংটো ছেলের দল
ভাত খেতে দিবস রাতি
করছে কতোই ছল
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
