বৈশাখ বৈশাখ
হাঁকডাক রাখ আজ
নতুন দিনের বরণে নতুন প্রদীপ চাই
পাতা ঝরার দিন নাই
ফুল তুলতে সাজি চাই
প্রেমকুসুম মালাতে বরণডালা সাজাই
বৈশাখ বৈশাখ
রাখ ভাই হাঁকডাক
তোমার হাঁকেডাকে তোমাকে না ডরাই
এস ভাই ধরো হাত
উঠেছে সূর্য হয়েছে প্রভাত
সমস্ত জঞ্জাল আমরা পিছনে রেখেছি তাই
বৈশাখ বৈশাখ
যতো করো হাঁকডাক
ছড়াও তপ্তবাতাস; ছায়া দিবে আছে তরু ভাই !
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
