অহংকারী পুরুষ // আফরোজা আদিতি

অহংকারী পুরুষ-
নারী আমি, মেঘের মতো
চুলে আমার শতাব্দীর উন্মীলন
আমার প্রকাশেই তোমার অহংকার
তোমার কর্মক্ষেত্রে
আমারই উদ্ধত প্রথম পদক্ষেপ

চেতনাহীন পুরুষ-
তোমার হৃদয়ের একান্ত নিভৃতে
আমার ভালোবাসায় তোমার চেতনার
প্রথম উন্মেষ, আমিই তোমার
প্রথম গন্ধ কুসুম

অভিমানী পুরুষ-
যাকে নিয়ে এতো হৈ চৈ
এতো কথার লড়াই আমি, সেই নারী
হৃদয়ে নিয়ে শুভ্র রজনীগন্ধার সৌরভ
ঈশ্বরের নিজ হাতে গড়া প্রকৃতির
অপরূপ ভাস্কর্য এই আমি।

#afrozaaditi.com #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615