২৭ ফেব্রুয়ারির ২০১৪। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে
মোড়ক উন্মোচন হলো ২৭ বইয়ের। ভালো লাগছিল।
দেখছিলাম। শুনছিলাম। তবে লিপিস্টিকচর্চিত, ফুল কাজলে
সজ্জিত একটি মুখ একটানা হুল বেঁধানো বোলতার মতো
গুনগুন করছিল-
‘মন্ত্রীর সঙ্গে গতকাল সাতটি বইয়ের মোড়ক উন্মোচন। প্রতিটাদিন
চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ… জীবনটা তিতা-তিতা। আজ আবার
৬টায় প্রেসক্লাবে মন্ত্রীর সঙ্গে…।’-তাঁর কথায় বিরক্ত হলেও
নরম সুরে বললাম, এখানে তো মন্ত্রী নেই, যান না প্রেসক্লাব।
মঞ্চে ছিল লেখালেখি জগতের খ্যাতিমান পুরুষের অনেকেই।
নারী লেখক ছিল না বললেই হয়। নারী খুব কম খ্যাতিমান হয় !
কী এক অদৃশ্যটান পেছনে টেনে রাখে নারীকে !
প্রধান উন্মোচক ভালো ভালো কথার মাঝে একসময় বললেন,
‘অনেক প্রবীণ প্রতিশ্রুতিশীল লেখক আছেন এখানে তাদেরও
উন্নতি কামনা করি’।- তাঁর কথায় মধুর একটা খোঁচা ছিল।
তাঁর কথা গায়ে না মেখে দাঁড়িয়ে অন্যদের কথা শুনলাম।
অনেকক্ষণ দাঁড়িয়ে বোলতার গুনগুনানি শুনতে শুনতে
মাথা ঘুরে গিয়েছিল। উল্টা স্রোতে মন বইতে শুরু
করলেও থাকলাম দাঁড়িয়ে।
এই ২৭ বইয়ের জন্যই তো অপেক্ষা সেই ৩.৩০ থেকে।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
