কাঁপছে হৃদয়। ঝরছে গাছের হরিৎ পাতা
চলতে পথে ঝরা পাতা বিবর্ণতায় লীন
কাঁপছে হৃদয়।
শব্দে শব্দে মনের ভেতর ছন্দে দোলায় কথা
তরুণ মনের ক্লান্ত পথিক কাটায় দুখের দিন
পায়রা ওড়ে দিগন্ত রেখায় আসছে নতুন দিন
কাঁপছে হৃদয়।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
