থাকতে চাই ষোলতেই // আফরোজা অদিতি

এখনও সেই ষোলতেই আমি।
সংসারের খুঁটিনাটি বুঝি না, কিংবা বুঝতে চাইনা কিছুই।
অজ্ঞ, বাইশ রকম মাল-মসলা ভরা সংসার-জীবনে
শুধু সং হয়েই করলাম কাল-যাপন। সার জানা নেই তার।

একসময় মনে হতো মরে যাবো, মরে যাবো ষোলতেই।
বয়স বাড়বে না। জীবন থেমে থাকবে ষোলতেই।
এখন তোমার ভালোবাসায় জীবন সুন্দর, মায়াবি।
মন আটকে আছে তোমার শেকলে
আর আমাকে ফাঁকি দিয়ে বেড়ে চলেছে বয়স।
তুমিহীন, তোমার ছায়ার সঙ্গে তো
কেটে গেলো চব্বিশটা বছর, আরও যাচ্ছে, যাবে

তোমার ভালোবাসার বৃক্ষের সবুজ পত্রালির ছায়ায়
আশি পার করে যেতে চাই নব্বইয়ের দোর-গোড়ায়।
তোমার ছায়ার সঙ্গে তো কেটে গেলো অনেক বছর।
বয়স বাড়ছ। শেষ হয়ে আসছে জীবনের সময়।
তবুও জীবনটা আটকে আছে ষোলতেই।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615