নীল সরোবর জলে নিমগ্ন থেকেই আনন্দে ছিলে
এতোদিন বুঝতে পারোনি বা বুঝতে চাওনি তা;
এই নীল সরোবর জলেই আছে আনন্দ তোমার!
তুমি চলে গেলে এই সরোবর নিমগ্নতায় ফেলে!
বিরহী করে তুললে আমায়! কেন?
তুমি হয়তো জানো না
তোমারই জন্য প্রতীক্ষা! তোমাকে দেখলেই উজ্জ্বল
হেসে ওঠে রক্তগোলাপের দল, তোমাকেই দেখলেই
ডেকে ওঠে কিচিরমিচির চড়ুই দম্পতি, তোমারই
জন্য সার বেঁধে ফুটে ওঠে রজনীগন্ধ্যা! তুমি
কখনও জানতে চওনি কেন এমন হয়!
ভাবতেও চাওনি কোনোদিন!
এসো কাছে, কাছে এসো
চেয়ে দেখ সেই পুরাতন আমি নতুন সাজে
সুগন্ধি গোলাপ বুকে দাঁড়িয়ে আছি তোমারই
পথের ধারে; এসো কাছে নাও আমার প্রেম
আমার দ্রোহ সঙ্গে বিরহ আমার!
মাধবী হৃদয় সাজিয়ে দাঁড়িয়ে
হেমন্তের আকাশ আমার ভরে দাও নক্ষত্রমেলায়!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
