তুমি বধু নও বিরহের// আফরোজা অদিতি

ছোট্ট এই টানেলে
তুমি আর আমি। শুধুই তুমি আর আমি।
আছি দুজনে বুকে বুক মিলিয়ে, পায়ে পা লাগিয়ে!
অতৃপ্ত তৃষ্ণার উৎস প্রকৃতির সুচিত্রিত ধারা আজ
কখনও বহমান কখনও কম্পমান কখনও বা সি’র!
কখনও বা লাজুকলতার মতো ডাগর সবুজ…
যেমন করে চাই তেমন করে এই টানেলে
পাওয়া হয় না তোমাকে!

প্রতিদিন জানালার গ্রিলে দেখে যায় এক বিরহী বধুরে
আজ দুজনের মিলনধারায় দেখ চারদিক জোছনার
প্লাবনজলে আকাশ উদ্ভাসিত, মধুময় উজ্জ্বল! ছোট্ট
এই টানেলে টুকরো টুকরো স্বর্ণসুখ ছড়িয়েছিটিয়ে
হেসে হেসে গড়িয়ে পড়ছে, হাওয়ায় ভাসছে
তার সুগন্ধ!

এই চাঁদমাখা রাতে বাজছে কোথাও “মোর প্রিয়া হবে
এসো রাণী দেবো খোপায় তারার ফুল”… তারার ফুল
হয়ে আসুক ভালোবাসার পুষ্প, প্রেমপুষ্প চায় মৃণাল
বাহুঘেরে ছোট্ট এই পাখিহৃদয়!

তুমি নও কৃষ্ণ আমিও তো নই রাধা ! কালো যমুনার
জল নেই; আছে দেহসরোবরের মোহনীয় জলধারা।
বিরহের তুমি নও বধু, তুমি বধু মিলনের শুধু।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615