এক লাইনের কবিতা / আফরোজা অদিতি

১. কবিতা / যদি অবোধ্য কবিতা ; তবে তার জন্য সময় নষ্ট কেনো ?  

২. আজানের ধ্বনি / সুন্দরের অবগাহনে শোনা যায় ঐ আজানের ধ্বনি

৩. মানবমন / ধ্যান-তপস্যাতে ডুবেছে মানব মন-প্রাণ ; উন্মুখ বিরল সময়! 

৪. মানবমন / যত বেশি খনিত হয় মানবমন তত বেশি উজ্জীবিত হয় মানুষ

৫. তারুণ্য /মধু-পূর্ণিমার জোছনাতে ভেসে আসা গানে উজ্জীবিত হয় তারুণ্য

৬. আগুনতূল্য / পণ্য মূল্য আগুনতূল্য ! জ্বলছে বাজার লেলিহান

৭. অবহেলা / তোমার অবহেলাতে হৃদয় আকাশে অহরহ ডাকছে  মেঘ

৮. বৃক্ষ রোপন / বৃক্ষ রোপনে পওয়া যাবে খাদ্য, পাওয়া যাবে ছায়া

৯. তাঁকে স্মরণ / স্মরণ করো তাঁকেই, যে তোমাকে করে স্মরণ

১০.  জোছনা রাতে / সেদিন জোছনা রাতে বুলেট গন্ধে টুকরো হলো চাঁদ

১১. পথ ফেলে / পালিয়েছে সে ! পথ চলার এই হাজার বছরের চেনা-পথ ফেলে

১২. দুঃসময় / এখন দুঃসময় ; মূল্যবোধহীন সমাজ ; খুঁজে ফিরি সুকান্ত, নজরুল, রবীঠাকুর

#আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615