ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে ‘সংক্রান্তি’ হলো সংস্কৃত শব্দ। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের বারোটি রাশি; মেষ,বৃষ, মিথুন, কর্কট, বৃশ্চিক, সিংহ, কন্যা, তুলা, ধনু, মকর, কুম্ভ, মীন। এই বারোটি রাশি নিয়ে যে রাশিচক্র গঠিত হয় তার মধ্যে ২৭টি নক্ষত্র অবস্থান করে। এই ১২ রাশি এবং ২৭ নক্ষত্র নিয়ে রাশিচক্র পূর্ণ হয়। চাঁদ ২৭ দিনে এই ১২ রাশি এবং ২৭ […]
বাংলার ঋতু বৈচিত্রে শরৎ তৃতীয়। গ্রীষ্মের দমবন্ধ করা গরম তারপরেই বর্ষা। আর বর্ষা ভাসান শেষে আসে শরৎ। বাংলা সন অনুসারে ভাদ্র-আশ্বিন এবং ইংরেজী সন অনুযায়ী মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর (১৬ আগস্ট-১৬ অক্টোবর) পর্যন্ত শরৎকাল। অর্থাৎ সেপ্টেম্বর মাস আমাদের শরতের সৌন্দর্যে মোহিত করে রাখে। কারণ মধ্য আগস্টে যখন বাংলা সনের ভাদ্রমাস আসে তখনও কিছুটা সময় […]
তিনি সৃজক! সৃজক অর্থ স্রষ্টা, যিনি জন্ম দেন। আমার সৃজক যিনি, তিনি চেয়েছিলেন সুন্দর কিছু সৃষ্টি করতে কিন্তু হয়নি! তাঁর সকল চেষ্ট ব্যর্থ হয়েছে; কেন? তাই তো বলার জন্য চেষ্টা করতে করতে এতদূর এসেছি আমি! আমি বাঁক নিয়েছি, অন্যদিকে! কেন? কারণ মাঝপথে তিনি হারিয়ে ফেলেছেন আমাকে; এই আমি, যে হারিয়ে গেছে সে নই, আমি অন্য […]
বাংলা নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষদিন থেকে বৈশাখ-উৎসব শুরু হয়। চৈত্রমাসের শেষদিন হয় চড়কপূজা! ছোটবেলাতে চড়কপূজা উপলক্ষ্যে শক্ত লম্বা বাঁশের সঙ্গে দড়িতে বড়শি লাগিয়ে সেই বড়শি পিঠে গেঁথে লোককে ঘুরতে ঘুরতে রক্ত ঝরাতে দেখেছি। ইংরেজ শাসনামলে গালে-পিঠে-জিহবাতে গরম লোহার শলাকা-বেত বিদ্ধকরে চড়কপূজা নিষিদ্ধের পরেও কোথাও কোথাও চড়কপূজায় পিঠে বড়শি গেঁথে শক্ত বাঁশ লম্বা […]
০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ইতিহাস থেকে জানা যায়, আমাদের নারীদের যেটুকুন অগ্রগতি তা কিন্তু একদিনে আসেনি! এর পিছনে আছে অনেক নারীর আত্মত্যাগ! দেড়শত বছরের অধিক সময় পূর্বে ১৮৫৭ সালে আমেরিকার নিউইয়র্ক শহরে সুতা কারখানার নারীশ্রমিক বেতন বৈষম্য দূর করা, মানবিক পরিবেশে কাজ করা এবং কাজের সময় ১২ ঘন্টা পরিবর্তে ৮ ঘন্টায় নামিয়ে আনার দাবীতে […]
মুসলিম ধর্মের প্রধান এবং পবিত্র উৎসব হলো ঈদ। বছর ঘুরে ঘুরে আসে দুটি ঈদ উৎসব; রোজার ঈদ আর কোরবানীর ঈদ। রোজার ঈদের আগে পুরো একটি মাস রোজা; ইসলাম ধর্ম অনুসারীদের জীবনের অঙ্গ বা অংশ এই পবিত্র রোজা। রোজার দুটি অংশের একটি সেহরি অন্যটি ইফতার। সেহরি অর্থাৎ শেষ রাতে খেয়ে সারাদিন উপোস করে সন্ধ্যায় ইফতার করে […]
১ মে শ্রমিক দিবস। সরকারি ছুটি। ১৮৮৬ সালে হে মার্কেটে শ্রমিক অসন্তোষ, শ্রমিক-মৃত্যু, শ্রমিক নেতার ফাঁসি এনে দিয়েছে এই দিনটির প্রাপ্তি। মে ডে, মে দিবস বা শ্রমিক দিবস নানা নামে অভিহিত করা এই দিনটি পেতে অনেক সংগ্রাম অনেক রক্ত ঝরাতে হয়েছে। শ্রমিক দিবসের এই দিনে স্মরণ করা হয় ১৮৮৬ সালের মে মাসে ঘটে যাওয়া বর্বরতার […]
মেয়ে- চারদিকে বাজছে সেই রেসকোর্স ময়দানের উত্তাল ভাষণ। তুমি শুনতে পাচ্ছো না মা; মা, মাগো, ওই যে শোন বাজছে সেই মাতাল ভাষণ। বাজছে রক্তে উন্মাদনা জাগানো সেইসব জাগরণী গান। মাতাল হাওয়া চারদিকে। আবার এসেছে মা সেই মাস ; রক্তাক্ত ঝঞ্ঝাক্ষুব্ধ সেই মাস। এই মাসটিতে কতো হলো! কতো হলো মা, বাংলাদেশের বয়স ? মা- কেন রে […]
বাস থেকে নেমে দাঁড়ালো বাবু। বাবলি হাসান বাবু। ঝুম বৃষ্টি ছিলো। এখন ঝরছে টিপ টিপ। বাবু আসছে পাবনা থেকে। নেমেছে গাবতলীতে। যাবে শান্তিনগর। বাবু, একটা এন.জি.ও’তে আছে। পাবনায় দুই দিনের ট্রেনিং করাতে গিয়েছিলো। আজ না এলেও চলতো, তবে ওই যে কথায় আছে ‘ওঠ ছুঁড়ি তোর বিয়া’- ওর মনটাও সেই রকম। একটা কথা মনে হলেই হলো- […]
স্বীকৃতির বয়স আর বাংলাদেশের বয়স কয়েকমাস আগে পিছের ব্যবধান। স্বীকৃতির বয়স হলেও শিশুর মতো চোখে হারায় মাকে । মা, শুধু ওর মা নয়, ওর একমাত্র বন্ধু। এই মা, তার নিজের জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে বড়ো করেছে ওকে, সারাক্ষণ বন্ধুর মতো থেকেছে পাশে। ওর লেখাপড়া শেষ। চাকরি করছে একটা দৈনিকে। ওর মা, প্রিয়তি মাহমুদ […]
