গোলাকার চাঁদকে
বড়ো বেশি এবড়োখেবড়ো মনে হয়
যেন বৃষ্টি জল না পাওয়া চৌচির মাঠ
এ হলো তোমাকে না পাওয়ার ফল
তুমি আছো আবার তুমি নেই-ও!
অনেকগুলো বছর সঙ্গ দিয়েছ, দিয়েছ
ভালোবাসা, প্রেম, নিবিড় আশ্লেষ, চুম্বন
তবুও পাইনি কাছে তোমাকে!
তুমি নেই, তুমি নও আমার
তাই তো ফেটে গেছে গোল চাঁদ!
