হৃদয়ে কৃষ্ণচূড়া // আফরোজা অদিতি

হৃদয়ের কৃষ্ণচূড়া
তুলে এনো না আঁখির ভেতরে
সমিদ্ধ প্রেমের তো নয় এ রীতি

তুমি নও কৃষ্ণ
আসবে রাধা ফেলে আয়ান
হাঁটু গেড়ে বসবে পূজায়

যদি ইন্দ্র হতে
মেঘের পাখায় উড়ে উড়ে
কবুতরী স্তনে রেখে মুখ হতে সুখী

তুমি নও অর্জুন
জয় করে চিত্রাঙ্গদা
মদন বাণে বিদ্ধ করে হবে দুখী

চোখের আড়ালে চোখে
দেহের আড়ালে দেহে
মনের আড়ালে মনে

আমি তো তারই সৃজিত মানবী
কখনও জন্ম দেবো না
কুন্তী পুত্র রাধেয় কর্ণকে

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615