আঁখি // আফরোজা অদিতি

চৈত্রের নির্জন দুপুরকে উল্টাতেই দেখি
হৃদয়ে দুঃখের আকর জলে ভরা আঁখি
কুসুম তনুতে তমিস্রা ঢেউ অতল ভাসে
বিরহী প্রেম অমলিন কেউ নেই পাশে

কালবোশেখী চঞ্চল এনেছে তীব্র দাহ
পুড়ে গেছে অবুঝ সবুজ হৃদয়ে প্রদাহ
প্লেটোনিক প্রেম পুড়ে যাচ্ছে তন্বী তনু
কোথায় প্রিয় কোথায় তুমি কসুম ধনু

প্রিয় প্রতীক্ষ্য তুমি রয়েছি যে প্রতীক্ষায়
হৃদয় পেতে শোন ভাসে ঘরের হাওয়ায়
শুনছ “হা মোর কান্ত কোথা তুমি হারে”
বসন্ত নব কুসুম শোভায় জাগ্রত দ্বারে

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615