পাখিটা উড়ছিল। গাইছিল মনের সুখে।
আর খাবারের খোঁজে দেখছিল চারপাশ।
হঠাৎ বজ্রপাত।
কোথা থেকে ছুটে এল একটি আগুন
পুড়িয়ে দিলো বুক পুড়িয়ে দিলো চোখ
খাবার ছিল ঠোঁটে ছড়িয়ে গেল পথে
খাওয়া হলো না তার। ফেরা হলো না নীড়ে।
পাখিটা পথের ওপর পাখা ছড়িয়ে অনেকক্ষণ।
ফেরা হলো না নীড়ে। দেখা হলো প্রিয় ছানাদের।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
