একুশে ফেব্রুয়ারি // আফরোজা অদিতি

তোমার জন্য হৃদয় উৎস ভরে ওঠে গানে গানে
ছুটে সবে একুশের ভোরে ঐ শহীদমিনার পানে
শ্রদ্ধা জানায় মন প্রাণ তাঁদের ফুলে মালায় গানে

শহীদের রক্তে ভেজা পতাকা রয়েছে বুকের কাছ
অমর একুশ এসেছে ফাগুন মুকুলে ভরেছে গাছ
ছড়িয়ে রঙ হাসছে ফাগুন হাসছে শিমুল পলাশ

অনন্ত কান্না কে ভালোবাসে বলতো ফেব্রুয়ারি
তাইতো মুখে বিদেশি বুলি বাঙালি হয়েও পড়ি

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615