পলাশ শিমুল এলো যখন লাল বসন্ত মাতিয়ে
তার সাথে একুশ এলো ভাষার ঝান্ডা উড়িয়ে
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দেশটি দিলো কাঁপিয়ে
হাস্যময়ী বাংলা এলো লোহিত মাখা মনন খুঁড়ে
সবার বুকের মনতারে বাজালো সে মিষ্টি সুরে
সুখে সুখে ভাষা থাক এ দেশেরই বুকটি জুড়ে
ঝরিয়ে রক্ত বাংলা হলো আমাদের মুখের ভাষা
বাঙালির প্রেম অমর একুশ মেটায় মনের আশা
#afrozaaditi.com
