প্রকৃতিমন // আফরোজা অদিতি

কাকিনার ছোট্ট একটি ব্রিজে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখি
লুকোচুরি খেলছে সোমা নদীর জলে, জলে পড়েছে
বাঁশবনের ছায়া! শান্ত মনকাড়া দৃশ্য।

যদি থাকতে তাহলে দুজনে গাইতে পারতাম,
ও সোম, তুমি হারিয়ো নাকো ঐ নদীর জলে
আমার কাছে এসো তুমি ছলেবলে কৌশলে
ও সোম, তুমি ভেসে নাকো স্বচ্ছ নদীজলে
ও সোম, তুমি…

ঝিরঝির বাতাসে ছড়িয়ে পড়া চিকন জোছনায়
খুব মনে পড়ছিল তোমাকে; তুমিই তো আমার
সৌন্দর্য তৃষ্ণার জল, আমার সুবর্ণ চাঁদ!

আশেপাশে যারা ছিল, এই মধুপূর্ণিমাতে ঠোঁটে
নিয়ে এলা রবীন্দ্রনাথ! আর আমি তোমার সৌন্দর্যকে
চাঁদের সুরতে মিলিয়ে কথা বললাম তুমিহীন তোমার
সঙ্গে! আমাকে ছাড়া ভালো আছো তো ?

জোছনামাখা সবুজ রাত্রি, আমি বিরহী ‘হালতি’
বিষণ্ন করুণ সুরে ডেকে ডেকে তোমাকে
রক্ত তুলে আনি কন্ঠে; রক্ত ওঠে, রক্ত পড়ে
ডাকি তোমাকে, তোমাকেই ডাকি।

তুমি কোথায়? কোথায় তুমি?
জন্মজন্মান্তরের লালিত প্রেম, আমার প্রণয়ে শিক্ত
বিশাল দরদী মরমী প্রকৃতিমন!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615