ভেজা দুপুর // আফরোজা অদিতি

তোমাকে পাওয়ার জন্য
দুপুরকে অনন্য ক’রে জীবনের জানালা
খুলে রেখে দাঁড়িয়ে আছে উন্মুখ সূর্যমুখী
অন্তর এঁকে চলেছে বিমূর্ত শিল্প অপেক্ষার
ইজেলে প্রণয়ের রঙ-তুলিতে!

তোমার আমার মোহন মুহূর্তকে
উজ্জ্বল ধরে রাখার জন্য প্রতীক্ষার সুতোয়
গেঁথে চলেছে ধারাস্নাত অপরূপ পুষ্পমালা!

বৃষ্টিভেজা দুপুর তোমারই জন্য অনন্য সুন্দর!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615