অঞ্জলি নাও এটি সন্ধ্যামণি
মানিয়েছে খুব খোপাতে তোমার
কালো চুলে হালকা গোলাপি আভা
তুমি তো জানো
ফুল এবং ভালোবাসা সমার্থক
ভালোবাসার জন্য কষ্ট হয়
এতোটা জীবন কখনও কোনোদিন
তুলিনি ফুল
কষ্ট পাইনি ভালোবাসায়; জানো
এখন ফুল তুললে কষ্ট হয়!
তবুও তোমার জন্য, শুধু তোমার জন্য
তুলি ফুল, তোমাকে ফুল দিতেও যে সুখ।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
