মানবজন্ম // আফরোজা অদিতি

মানবজন্মে নারী যেমন কারও কন্যা-ভগিনী,
কারও বা জায়া, কারও জনিত্রী, পুরুষ তেমনি কারও
পুত্র-ভ্রাতা, কারও পতি, কারও বা জনয়িতা; উভয়েই
এই পৃথিবীতে ঈশ্বরের গচ্ছিত সম্পদ! সময় হলেই
তাঁকে কাছে টানবেন ঈশ্বর।

কিন’ কথা তা নয়; কথা হলো নারী বা পুরুষ- তাঁরা
পৃথক নয়, উভয়ের আসা-যাওয়া একইভাবে। এবং
মানবজন্মের তিনকাল অর্থাৎ শৈশব, যৌবন ও বার্ধক্য
তা সকলেরই জানা! কিন’ আসলে তা নয়; যদি
তিনকালকে ধরা হয় তিনটি জন্ম তবে এই তিনটি জন্মের
পর আছে আরও একটি জন্ম; যারা চলে যায় তাঁরা নয়, যারা
থাকে এই ধরণীর পর তাঁদের কেউ কেউ পায়; কেউ পায়
ঘরেতে, কেউ বা ঘর থেকে বিতাড়িত হয়ে- এই জন্মের
নাম “পথজন্ম” ! কারণ পরিজন যখন ছেড়ে যায় পথে
কিংবা কোনো আশ্রমে বা ফেলে রাখে ঘরের একটি
কোণে তখন জন্ম হয় এই নতুন “পথজন্মে”র।

তখন মানুষকে ভালোবেসে তাঁর
“পথজন্মে”র এই নতুন পরিচয়ে বাঁচার পথ খুঁজতে হয়!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615