আসুন, আসুন, বসুন
ম্যাজিক দেখুন!
সাহেবের হাতে রঙের টেক্কা
পায়ের কাছে গোলাম শুয়ে আছে অবলীলায়
সাহেবের বিবি নিশীথ কুয়াশা মেখে চোখে
চেয়ে আছে পশ্চিমে
আসুন, বসুন, দেখুন!
ম্যাজিসিয়ানের চক্ষু নাচে, আঙুল নড়েচড়ে
ঐ সাদা-কালো-লালের ভীড়ে! যদি উল্টে যায়
বন্ধ হবে আনন্দ-দরোজা
আসুন বসুন, আসুন
ম্যাজিক দেখুন; সব ম্যাজিসিয়ানের সেরা
ম্যাজিসিয়ান, বড়ো সুক্ষ্ণচালে চালেন গুঁটি!
ওমা! কিছুই দেখবেন না!
তাহলে তো পাবেন না কিছুই, পাওয়া-না
পাওয়ায় কিছুই যাবে আসবে না তাঁর!
জানেনই তো বড়ো সুক্ষ্ণচালে গুঁটি চালান তিনি।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
