দিন রাত্রি মোবাইল থাকে খোলা
তবুও বাতাস হয় না আপনভোলা
এক দুই তিন জীবনের ধারাপাত
সব হয়েছে মিছে শুধুই প্রাণপাত
ঝরনার জলে কলহাস্য করে করে
বিকেলের ফুল ভোরেই যায় ঝরে
হৃদয়ের মাঝে তরুণ স্বপ্ন জগিয়ে
কোন উপবনের মায়া দিলে ছুঁয়ে
বাউল মনের আনচান করা সুরে
কষ্ট মাদুলি কন্ঠে নিলে যে ভরে
বিরহী আকাশ বুকে নিয়ে শুকতারা
ডাকে জীবন এসো এসো পথহারা।
