বৃষ্টিভেজা দুপুরটাকে
রাখতে পারতাম হাতের মুঠোয়
দিতাম রেখে
এই জীবন ঈশ্বরের তারপর
তার এবং আমার আর কারও নয়!
অনেক অপেক্ষার পর যখন
তাঁকে পাই, পাই অনন্ত দুপুর
সমস্ত দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে
ভেসে যাওয়া শুভ্র মেঘের মতো
হেসে উঠি আমি!
সে থাকে কাছে রাখে বুকে
অনন্য এক দুপুর উপহার দিয়ে বাঁধে
তাঁকে বাঁধতে পারি না, ধরতেও না!
শুধু ঐ দুপুরটাকে
বুকে নিয়ে সেই দুপুরের নির্যাসটুকু
ছড়িয়ে দেই জীবনের কোণে কোণে!
যদি বৃষ্টিভেজা বা রৌদ্রতপ্ত
দুপুরকে রাখতে পারতাম মুঠোয়
দিতাম রেখে!
