স্বাধীনতা নয় শুধু! চাই অধিকার!
পথচলা,কথাবলার, বেঁচে থাকার অধিকার চাই!
এই পৃথিবী যেমন তোমার তেমনি আমার
তবুও কেন গরম পিচে পুড়বে আমার পা
কেন অগ্নিদগ্ধ হবে আমার গা, কেন চক্ষু-প্রাণ
থাকবে না আমার হেফাজতে!
স্বাধীন হয়ে জন্মেছি; জন্ম আমার স্বাধীন!
স্বাধীনতার জন্য রক্তক্ষয়, স্বাধীনতার জন্য ত্যাগ
যেমন করেছ তুমি, তেমনি আমিও!
তিনসন্ধ্যা করবে অত্যাচার আর তিতিক্ষু হয়ে
করে যাবে ক্ষমা; অনেক হয়েছে ক্ষমা আর নয়!
রুখে দাঁড়াও! রুখে দাঁড়াও আমার স্বাধীন ভূমি।
