স্বজন // আফরোজা অদিতি

আমি নূরজাহান
ছাতকছড়া গাঁয়ের নারী
আমার কোন অন্যায় নেই
তোমরা আমাকে নিয়ে কিসের বিচার করো?

আমি কোন অজগাঁয়ের সীমা অথবা ফুলি
তোমাদেরই বোন, তোমাদেরই সাথী
এসব জেনেও কেন
সংজ্ঞাহীন ফেলে রাখো পথের ওপর?

আমি ইয়াসমীন
তোমারই আশ্রিতা, আত্মীয় তোমারই
তবে ওষ্ঠের উষ্ণতা ঘুচিয়ে দিতে
কেন হেমলক পাত্র তুলে ধরো?
ফেলে রাখো ধর্ষিত শরীর
রাজার সড়কে?

ফ্যাসিবাদ, জার্মানিতে মুখ থুবড়ে পড়েছে।
ইতালিতে মুসোলিনীকে
ঝুলতে হয়েছে ইলেক্ট্রিক পোস্টে।
স্পেনে ফ্রাঙ্কোকে মানতে হয়েছিল বশ্যতা।
শুদ্ধ ঋদ্ধ মানুষ
ইতিহাসে অপরাজেয়।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615