সেদিনের পরে//আফরোজা অদিতি (নাটক)

চরিত্র :
রহমান- গ্রামের কৃষক
শাহিদা- রহমানের স্ত্রী
মা- রহমানের মা
মুন্নি- রহমানের বোন
জামসেদ- মুন্নির স্বামী
মণ্ডল- গ্রামের মাতব্বর
কেরামত- মসজিদের ইমাম
১ম জন- গ্রামের মান্য ব্যক্তিত্ব
২য় জন- গ্রামের মান্য ব্যক্তিত্ব
মিজান- মানবাধিকার কর্মী
পটল- মণ্ডলের সহচর
গ্রামের কিছু সাধারণ মানুষ

            ১ম দৃশ্য

{ শাহিদা কাঁথা সেলাই করবে। মুন্নি ম্লান মুখে ঢুকবে। চোখও থাকবে ভেজা}

শাহিদা : আরে, মুন্নি যে, আস আস। ( পেছন এদিক ওদিক তাকিয়ে) কাউরে আননি। আর তোমার মুখটা এমন শুকনা ক্যান ? কী হইছে।

মুন্নি : কেমন আছ ভাবী

শাহিদা : ভালো, তুমি হঠাৎ কী মনে কইরে ! সব ভালো তো। শেলী, কামাল কেমন আছে। আর জামশেদ ভাই ভালো আছে তো। তোমার বাড়ির আর সবাই…
মুন্নি : সকলেই ভালো।

শাহিদা : (মুন্নির হাত ধরে) কিন’ তোমারে দেখে তো ভালো মনে হইতিছে না।

মুন্নি : ভাবী, ভাই বাড়ি নাই…

        {লুঙ্গীর ওপরে শার্ট, ঘাড়ে গামছা রহমানের প্রবেশ}

রহমান : কিরে মুন্নি কখন আসলি। থাকবি তো কয়দিন, সঙ্গে কেউ আসেনি। (মুন্নি কথা না বলে চুপ করে থাকবে) কিরে, কথা কস না ক্যান। কী হইছে ক।

মুন্নি : আমি (আবার চুপ করবে)

রহমান : (অসহিষ্ণু কণ্ঠে) আবার চুপ করলি কথা না বলে।

মুন্নি : ভাইজান আমি আসছি একটা কথা বলার জন্যি।

রহমান : বল না (বসতে বসতে শাহিদাকে বলবে) সোলেমানের মা, চা মুড়ি খাওয়াতে পারবা।

শাহিদা : (কাঁথা একপাশে সরিয়ে উঠে দাঁড়িয়ে) বল মুন্নি। আমি তো কখন থেকে তোমারে জিগাইতেছি, বলতেছ না।

     (মুন্িন কথা বলবে না, শাহিদা চলে যাবে)

মুন্নি : ভাইজান (থেমে) তোমার জামাই মানে কামালের বাপ দোকান দিতে চাইতেছে, তাই ৫০ হাজার টাকা তোমাকে দিতে বলছে।

রহমান: (বিস্মিত কণ্ঠে) ৫০ হাজার ! এতো টাকা কই পাবো ক। ওইদিনই না ৪০ হাজার দিলাম।

মুন্নি : ওই টাকা দিয়া সোফা কিনছে। (মাথা নিচু করে চুপ করে থেকে হাত পায়ের কাপড় সরিয়ে মারের কালশিটে দাগ দেখাবে) এই দেখ ভাইজান, এরপর টাকা না দিলে মাইরাই ফ্যালাবে।

রহমান : (চোখ টলটল করবে জলে) ঢাক ঢাক ঢাইকে রাখ। যা দিব, টাকা দিব। এখন মায়ের কাছে যা।

(মুন্নি বের হয়ে যাবে। চা মুড়ি নিয়ে ঢুকবে শাহিদা রাখবে রহমানের সামনে)

রহমান : শুনছো সোলেমানের মা, মুন্নি আবার টাকার জন্য আসছে। কী যে করি !

শাহিদা : আবার টাকার জন্য আসছে। দুইমাস আগে না দিলা। তা এবার কতো চায় !

রহমান : ৫০ হাজার

শাহিদা : এতো টাকা কোথা থেকে দিবা। আর বিয়ার পর থেকে দিতেই আছ! বিয়ার সময়ও দিছ, আর কতো !

রহমান : কী করি কও, মারধোর কর ভালো লাগে না। দেখি কেউ টাকা ধার দেয় কিনা।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615