একাত্তরে হয়েছি নির্যাতিত হয়েছি শরণার্থি
ঘুবেছিএ-পথ ও-পথ হয়েছি নিপীড়িত,
নিগৃহীত!
শুধু একাত্তর নয় আজও নেই ব্যতিক্রম তার
যেখানেই যুদ্ধ, যেখানেই মহামারী-
শিকার হয়ে দুচোখ ভাসাতে হয় আমাকেই!
আমি সিরিয়া, আমিই রাখাইন, পরিবারহীন
আমিই বাংলাদেশ!
যুদ্ধের ডামাডোল নয়; যখনই
উত্তাল সাগর,এসেছে টর্নেডো, উঠেছে তুফান-ঝড়,
শরণার্থির ব্যস্ততা, সন্তানের দেখভাল, জলভরা,
রান্নাবান্না, না-খেয়ে থাকা-সব সইতে হয়
এই আমাকেই।
যুগ হতে যুগ কাল হতে কাল
সাহায্য সহযোগিতা নিয়ে বেড়ে উঠেছ তারপর
করেছ নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত
কখনও স্বীকার করোনি বলোনি কখনও আমি
শুধু নারী নই আমিও মানুষ!
#afrozaadit.com, #আফরোজা অদিতি
