তোমাকে পেয়েছি সেদিন // আফরোজা অদিতি

সাতচল্লিশের বুকে ছিল স্বাধীনতা, বায়ান্নর বুকে লুকিয়ে
বাংলা; বাংলার মাঝে যেদিন ছিলে মগ্ন সেদিন
এসেছি কাছে

ঊনসত্তরে যুথবদ্ধ ন্যায়ের দীক্ষা নিয়েছ যেদিন
এসেছি সেদিন
একাত্তরের গণজাগরণে মিলেছ যেদিন
এসেছি সেদিন
নব্বইয়ের প্রাণবন্ত মিছিলে উচ্ছ্বল যেদিন
এসেছি সেদিন

যুদ্ধের দামামায় গিয়েছ যেদিন, গিয়েছ মিছিল-স্লোগানে
ভেঙেছ ব্যারিকেড এসেছি সেদিন। গণতন্ত্রের সোনালি
কিশোর তোমাকে পেয়েছি সেদিন!

তোমাকে পেয়েছি আনন্দে
তোমাকে পেয়েছি বেদনায়
তোমাকে পেয়েছি স্বাধীনতার
স্বর্ণাভ ঝরণাতলায়।

তোমাকে ভালোবেসে এসেছি তোমারই কাছে
তুমি আমার প্রাণ আমার অমূল্য চেতনা।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615