মন ভালো নেই জীবনের // আফরোজা অদিতি

মন বিষাদ-জলে ডুবেছে। ভালো লাগছে না কিছুই। চারদিকে শুধু মৃত্যু।
এতো মৃত্যু কী কখনও ভালো লাগে ! লাগে না। এই পৃথিবীতে শুধু কী
মৃত্যুই সত্য আর কিছু নয় ! টিভিতে মৃত্যু, কাগজে মৃত্যু, চোখে-কানে মৃত্যু !

মৃত্যুতে শোক করতে নেই, তবে অসময়ে মৃত্যু কাম্য নয় একেবারে। অনেক
রকম মৃত্যু আসছে,আসছে মৃদু পায়ে চুপিচুপি অজ্ঞাতে। বাড়ি উপড়ে ঘটেছে
মৃত্যু, গাড়ি উল্টেছে, বিদ্যুৎ ট্রান্সফর্মার বাস্ট, কেমিক্যালে আগুন,বন্যায় ভেসে
ধ্বসে গেছে পাহাড়, ভেঙেছে নদী ! মন ভালো নেই !

মন ভালো নেই এই জীবনের।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615