ঘরবন্দী মানুষ //আফরোজা অদিতি

ঘরবন্দী মানুষ হয়েছে সন্ত্রস্ত; করোনাডাইনির
মৃত্যুছায়ার সাথে লড়ছে জীবনপণ!
শ্রাবণধারা ঝরছিল; ঝরঝর একটানা ঝরছিল!
দুদিন বাদে ফর্সা হলো দিন; রোদেলা প্রকৃতি!
বাদল দিনের শেষে তোমার সঙ্গে কথা
বলছি অবশেষে!
কথাপ্রেমিক তুমি রোদেলা গাহন শেষে
খবর নিলে বুঝি; অনেকদিন পর শ্রাবণধারা ছুঁয়েছে
কবির কেশ। ভাবছে কবি, লিখবে কাব্য হবে বেশ!
কিন্তু কী হলো?
শব্দ চয়ন শেষে ঊষ্টা খেয়ে পিছলে গেল যে;
তখন জলের ধারায় সবুজ পত্র-শাখায় দুলছে
কামিনী-কদম-কেয়া! ধ্যানীবক ঐ পাগারে
শাপলা-পদ্মের পায়ের কাছে বসে!
ছলাৎছলাৎ পথের বাঁকেতে
কলসী কাঁখে কাজল মেয়ে জলে ভেজা পথে
হাঁটে; পায়ের নূপুর তাঁর বাজছে মধুর সুরে!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615