উড়ছে মেঘ
জমছে মেঘ; শুভ্র মেঘের গায়ে লেগেছে
কালচে ডাইনির ভাঙা কপোলের ছোপ!
বাহন ঝাড়ুতে বসেছে মেঘের বুকে!
করছে দাপাদাপি! তার ঝাড়ুর উন্মত্ততায়
ভেসে যাচ্ছে ঘরবাড়ি কূল-উপকূল!
উপদ্রুত উপকূলীয় মানুষ! জলাবদ্ধতায়
নগর বাসিন্দা!
অন্যদিকে
করোনায় যাচ্ছে জীবন তাঁর শেষ আশ্রয়ে!
হাসপাতালে স্থানাভাব, অক্সিজেন সংকট,
করোনার সরব উপস্থিতি; নিরব বন্যা!
শ্রাবণধারাতে কবিমন পেখমধারী ময়ূর!
কবিমন ভাবে আহা! শ্রাবণধারা ঝরঝর
ঝরবে! তারপর হেসে উঠবে প্রকৃতি;
অমরাবতীর ছিন্নপাতায় নিরব বিহগ
গেয়ে উঠবে সুরেলা সঙ্গীত!
সুজলা-সুফলা প্রকৃতির বুকে দুলে উঠবে
পুষ্পপত্রালি-বৃক্ষ।
#afrozaaditi.com , # আফরোজা অদিতি
