বেশ কিছুদিন সূর্য লাপাত্তা
প্রকৃতি উড়নচণ্ডি! উড়ছে বিহগ এ-ডাল
সে-ডাল! রাস্তাগুলো ঠিকানাবিহীন!
রূপালি নদী খোল-করতালে
বলছে সুরে সুরে শস্য ফলাবার কথা;
ভুলেছে রৌদ্র কোথায় যাবার কথা তার!
উড়ালসেতুতে অন্ধকার শুধুই অন্ধকার!
খররৌদ্রের বন্যায় প্রকৃতির বুকে নিবিড়
হতাশার জন্ম দিয়ে চলে গেছে দূরে…
রাস্তাগুলো ঠিকানাহীন!
চারদিকে হিমহিম ঠাণ্ডা
কুয়াশাচাদর মুড়ি দিয়ে ঘুমায় শহরে
ম্লান জোছনা! বুকের উঠানে তাঁর খেলছে
ভালোবাসার নীলঢেউ; পুষ্পিত সন্ধ্যা ব্যগ্র
পল্লবিত মাধবী জোছনাবনে একাকি!
গোলাপ, কোন অন্ধকারে চুপিসারে
লুকিয়ে; কেন পুষ্পিত হলে না তুমি? কেন
বিলাসী করলে না এ হৃদয় আমার!
কেউ নেই কোথাও
ছেঁড়া চিঠির টুকরোগুলো উড়ছে হাওয়ায়!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
