ত্রিদিবের আরশী // আফরোজা অদিতি

সড়ক মহাসড়ক পথ সবই অগোছালো
কিছুই নেই গোছানো। সড়ক, মহাসড়কে
মানুষ আসে মানুষ যায়; যাওয়া আসার পথে
দুমদাম মরেও যায়!

কেউ সকালে প্রফুল্লচিত্ত বাড়ি থেকে
বের হলো আর এলো না ফিরে; রক্তস্নানে
পড়ে থাকে নির্বিকার সড়ক, মহাসড়ক, পথ!

নদীগুলো তৃষ্ণায় জলের প্রতীক্ষায় ব্যাকুল
জল না পেলে তো তৃষ্ণাতে ফেটে যাবে তার
বুকের তলা, আহা! নদীর মন বড্ড ব্যাকুল
ছায়া পড়ছে না তার সুজনের; ত্রিদিবের
আরশী হতে পারছে না সে।

কষ্টে কাতর জল চেয়ে চেয়ে ক্লান্ত নদী হঠাৎ
প্লাবন জলে ভাসিয়ে দিলো তার দু’তীরের
আদরের ঘর-দুয়ার, জমিজিরাত।

সড়ক, মহাসড়ক, পথ সবই অগোছালো
অগোছালো হয়ে যায় নদীও!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615