পরীবানুর সময়// আফরোজা অদিতি (অণুগল্প)

ড্রয়ারে রাখা মোবাইলটি বাজছে। অচেনা নম্বর। যে কাজ করে পরীবানু নম্বর অচেনা হলেও ধরতে হয়; কল রিসিভ করে।
‘হ্যালো, কে বলছেন?’
‘অ্যাই শোন, আমার ‘হাবির’ সঙ্গে কী সম্পর্ক তোমার?’
‘কী প্রলাপ বকছেন? কে আপনি তাই বলেন।’
‘আমাকে জানার কোন দরকার নাই। অন্যের ‘হাবি’র সঙ্গে বিছানায় যেতে লজ্জা করে না।’
পরীবানুর রাগ হয়ে যায়। বলে,
‘চুপ করেন, ভদ্রভাষা ব্যবহার করেন। আর একবার অসভ্যের মতো কথা বললে কমপ্লেইন করবো।’
‘আরে, যা যা… তুই কী করবি, আমিই পুলিশে যাবো…’

বৃষ্টি-আক্রান্ত দিন! রোগীর সংখ্যা কম! পরীবানু খাতা-পত্র সামনে নিয়ে বিমর্ষ বসে থাকে। বৃষ্টিভেজা দিনে, মেঘলা আকাশের মতো ভার হয়ে থাকে ওর মন। বিষণ্ন মন নিয়ে কিছুই ভালো লাগে না। আজও ভালো লাগছে না; প্রকৃতির মুখ ভার। তিন দিন ধরে ঘুর্ণিঝড়-বুলবুলের প্রভাবে প্রভাবিত ওর মন। এহেন সময়ে এই বিশ্রি ফোনটা একধাক্কায় একটি পাথুরে খাদের মধ্যে ফেলে দিলো ওকে।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615