বিশ্বময়ী মা // আফরোজা অদিতি

আমার বুকে কনকচাঁপার
সুবাস তুমি মা
তুমি ছাড়া এ-সংসারে
আপন কেউ না

তোমার কোলে প্রথম মা
হাসতে শিখেছি
তোমার পরশ পেয়ে মা
জীবন পেয়েছি

মুখে আমার দিয়েছো মা
নানা রকম বুলি
তাইতো আমি মনের কথা
বলছি প্রাণ খুলি

মায়ের ভাষায় বলতে কথা
মনে অনেক সুখ
তোমাকে ভালোবাসি বলে
গর্বে ভরে বুক

তুমি আমার বিশ্বময়ী মা ।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615