আকাশ জুড়ে ওঠে চাঁদ
জোছনা পড়ে ঝ’রে
কোথায় তুমি আছো মাগো
আমার থেকে দূরে
তোমার কথা মনে হলে
বুকে বাজে ব্যথা
উঠতে বসতে মনে পড়ে
তোমার সকল কথা
তারায় তারায় তোমায় খুঁজি
ছোটবেলার মতো
তোমার মাঝেই লুকিয়ে মাগো
আমার খুশি যতো
চার-পাশটা খুবই ফাঁকা
কেউ যে পাশে নাই
তোমায় এখন শুধুই আমি
চোখের জলে পাই
তুমিই ছিলে জীবনে আমার
শান্তিসুখের হাসি
তোমার সঙ্গে তারাও গেছে
দিয়ে ব্যথার রাশি
ফিরে এসো এই জীবনে
মাগো আবার তুমি
দুঃখ তোমায় আর দেবো না
শপথ করি আমি।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
