দিগন্তরেখায় দাঁড়িয়ে একলা মানুষ আমি
অনাদি জোছনায় অনাদৃত একলা মানুষ
তামসী রাতের কিনারে আমি একলা মানুষ
চারদিকের জনারণ্যে চিৎকার শিহরনে উদ্বেল
জগতে আমি একলা মানুষ
শ্লোগানে উচ্চকিত স্বদেশ
সেজেছে আলোকস্জ্জা আর পতাকা-ছবিতে
রাজপথ আর পথের দেয়াল সেজেছে নানান
চারুশিল্প অঙ্কনে; গাড়িতে-বাঁশিতে সচকিত
এই অতিমারি মুহূর্ত কিন্তু মিলন-বিরহ-ঘুমে-
জাগরণের এই উৎকীর্ণ প্রকৃতির বুকের পরে
একলা মানুষ আমি হৃদয়ে নিয়ে জাগ্রত বাসনা –
“কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে…”
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
