২৭ ফেব্রুয়ারির ২০১৪। বাংলা একাডেমীর নজরুল মঞ্চেমোড়ক উন্মোচন হলো ২৭ বইয়ের। ভালো লাগছিল।দেখছিলাম। শুনছিলাম। তবে লিপিস্টিকচর্চিত, ফুল কাজলেসজ্জিত একটি মুখ একটানা হুল বেঁধানো বোলতার মতোগুনগুন করছিল- ‘মন্ত্রীর সঙ্গে গতকাল সাতটি বইয়ের মোড়ক উন্মোচন। প্রতিটাদিনচ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ… জীবনটা তিতা-তিতা। আজ আবার৬টায় প্রেসক্লাবে মন্ত্রীর সঙ্গে…।’-তাঁর কথায় বিরক্ত হলেওনরম সুরে বললাম, এখানে তো মন্ত্রী নেই, যান না প্রেসক্লাব। […]
পরাজিত জীবনের কাছ থেকে সবসময়হারিয়ে যায় প্রেম, হারিয়ে যায় প্রেমজ কুসুম।হারিয়ে যায় পাখির কৃষ্ণ পালক, নদীজলেরনিবিড় কথন। দিন বদলের সঙ্গে ভোরের লালিমা,রোদের চিকণশোভা, বিকেলের বর্ণালি রঙ মিশে যায় সাগরে।সৃষ্টি করে এক শালিকের কোমল কষ্টের বুদবুদ। চোখের তীর ঘেঁষে পড়ে থাকে ভেজা ঝিনুকমুক্তাবিহীন। বুকের ভেতর লোনামেঘে ভাসে অনেকদিন আগেরকুমড়ো ফুলের বড়া আর ধোঁয়া ওঠা গরম ভাতেধনেপাতার […]
তপ্ত প্রকৃতি। পুড়ছে সবটা। গরম মরুবাতাস।চৈত্রের খরা। তৃষ্ণার্ত চাতক চেয়ে আকাশে।বুকের জমিনে তার খেলা করছে থৈথৈদুঃখের রোদ। তন-মন নিঃশেষনিঃশেষ কবিতাকবিতা খুঁজে পাচ্ছে না পথপথ কঙ্করময়। চারপাশে কাঁটাঝোপ। কাঁটাঝোপ আবৃত পথের ওপারে পত্রশূন্য বৃক্ষেএকাকি ডাহুক ডাকছে তার সাথিহারা সাথিকে… #afrozaaditi.com , #আফরোজা অদিতি
নীল আকাশটা চিরে দিয়েছে কারও ধারাল ঠোঁট।নীলের টুকরো ছড়িয়ে পড়ছে দুঃখের আকরেপ্রকৃতির বুকে। সাগর মাতাল। ডুবিয়ে দিয়েছে জেলেনৌকা।মাঝি ছেঁকে তুলতে পারছে না সুখের শুভ্রমুক্তো।লন্ডভন্ড জাল। ফুলগুলো মলিন। মুমূর্ষ।আসতে পারছে না ভোমর। থেমে আছেদিকভ্রান্ত এ-কালের জয়রথ। পথ হারিয়েছ কী মেঘ নিষ্ঠুর কঙ্করে ! মেঘ ঘুরে দাঁড়াও।জোটবদ্ধ হও। গর্জে ওঠ তোমার সঘন বিদ্যুতে।তারপর নীলে নীলে ভরে তোল […]
পাখিটা উড়ছিল। গাইছিল মনের সুখে।আর খাবারের খোঁজে দেখছিল চারপাশ।হঠাৎ বজ্রপাত। কোথা থেকে ছুটে এল একটি আগুনপুড়িয়ে দিলো বুক পুড়িয়ে দিলো চোখখাবার ছিল ঠোঁটে ছড়িয়ে গেল পথেখাওয়া হলো না তার। পাখিটা পথের পর পাখা ছড়িয়ে অনেকক্ষণ।নীড়ে ফেরা হলো না আর। দেখা হলো নাপ্রিয় স্বজনদের সাথে তার। মাড়িয়ে গেল সেই খাবার পথচারীদেরকেউ কেউ…. #afrozaaditi.com , #আফরোজা অদিতি
ভুল বৃষ্টিতে লাউডগা হয়েছিল মেঘ নামের মেয়েটি।ভিজেছিল ভুল ভালোবাসায় আম্রপলীর সাথে।ছবিটা দেখেনি কখনও কেউ। অবিচল হৃদয়স্থির। অকম্পিত। ভুল বৃষ্টি, ভুল বসন্ত, ভুল কবিতা গল্পএতসব ভুলের মাঝে অবিরত রক্তপাতবিরহক্লান্ত একলা মেঘ। আসছে বর্ষায় আরও একবার হতো লাউডগাফুলফলে ভরিয়ে দিতো জীবনমাচাঙ। #afrozaaditi.com , #আফরোজা অদিতি
মনে পড়ে ভাই সেদিনের কথা-মায়ের দুপাশে দুজন শুনছিলাম রূপকথাবাবা ছিলেন বইয়ের টেবিলে কাগজ কলম সাথে মেঘ গর্জনে এল হঠাৎ রক্তনদীর বানআকাশ বাতাস চিরে হলো খানখানআমি আর তুই ভয়েতে জড়সড় মা ছিলেন অবাক পলকহীন বড়বড় চোখে চেয়েতাঁর রক্তের ছিট লেগেছিল আমাদের দুই দেহে বাবা আমাদের ভরা বকুলের ডালামায়ের কাছে সাজান ছিল দুজনের যতকথা-আলাপের ডালা বাবাও গেলেন […]
বুকের আঙিনায় ভালোবাসা হয়েপত্র-পুষ্প ঝরে; পত্র-পুষ্প সবজারুল গাছে কোকিল হয়ে ডাকে! কোকিল সব আজ বুকের কোণেগান দিয়েছে ছেড়ে; গানে গানে ওরাহৃদয় পথে পতাকা দিয়েছে গেড়ে! পতাকা আজ ওড়ে বাতাসের গায়বাতাসের বাহু ঘেরে ; বাহুতে বাহুতেউল্কি আঁকা ওকে তাঁকে খোঁজ করে! খোঁজের ভেতর নেই তো আমিতুমিও নেই জেনো; জেনো আছি দুজনেআছি পরস্পর প্রেমজ কুসুম হয়ে!
ওই যে দূরে আকাশের নীলে ঝুলে আছে নিষ্প্রভ চাঁদ।মেঘেরা চারপাশে যখন রঙিন প্রজাপতি তখন চাঁদেরমনে কষ্ট তড়পায়। ও কেন মেঘ হয়নি, হয়নি প্রজাপতি।বুকে তার খলিসা মাছের মতো খলবলানো কষ্টদোল খায়। যখন বসন্ত। ফুল ফোটে গাছে গাছে। ভোমর বসে ফুলে।ওড়ে মৌমাছি, প্রজাপতি। পলাশফুলে মধু খায় নীলটুনি।তখনও কীসের একটা দুঃখে আঁকুপাঁকু করে দূর আকাশেঝুলে থাকা চাঁদের শুভ্রমন। […]
রমনা রেস্তরাঁয় ছাতার নিচে বসে আছি। ঝরছে বৃষ্টি। চারপাশে দেখছিলাম।বৃষ্টি জলে ধোয়া সবুজ পত্রালী , ঘাস, ঘাস ফুল। সময় অপেক্ষার। সময় কেটেযাওয়ার সঙ্গে সঙ্গে চোখে আবেশ। যদি ও একা তবু ও একা লাগছিলো না।বৃষ্টি দেখতে দেখতে তার অপেক্ষা । ঝরঝর বৃষ্টির মধ্যে সে এলো ।কিছুক্ষণ তাঁর হাতে হাত রেখে বৃষ্টি দেখলাম। তাঁর স্পর্শ মনের মুগ্ধতায় […]
