Category Archives: আফরোজা অদিতির লেখা

একুশে ফেব্রুয়ারি // আফরোজা অদিতি

তোমার জন্য হৃদয় উৎস ভরে ওঠে গানে গানেছুটে সবে একুশের ভোরে ঐ শহীদমিনার পানেশ্রদ্ধা জানায় মন প্রাণ তাঁদের ফুলে মালায় গানে শহীদের রক্তে ভেজা পতাকা রয়েছে বুকের কাছঅমর একুশ এসেছে ফাগুন মুকুলে ভরেছে গাছছড়িয়ে রঙ হাসছে ফাগুন হাসছে শিমুল পলাশ অনন্ত কান্না কে ভালোবাসে বলতো ফেব্রুয়ারিতাইতো মুখে বিদেশি বুলি বাঙালি হয়েও পড়ি #afrozaaditi.com , #আফরোজা […]

অমর একুশে // আফরোজা অদিতি

পলাশ শিমুল এলো যখন লাল বসন্ত মাতিয়েতার সাথে একুশ এলো ভাষার ঝান্ডা উড়িয়ে‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দেশটি দিলো কাঁপিয়ে হাস্যময়ী বাংলা এলো লোহিত মাখা মনন খুঁড়েসবার বুকের মনতারে বাজালো সে মিষ্টি সুরেসুখে সুখে ভাষা থাক এ দেশেরই বুকটি জুড়ে ঝরিয়ে রক্ত বাংলা হলো আমাদের মুখের ভাষাবাঙালির প্রেম অমর একুশ মেটায় মনের আশা #afrozaaditi.com

পোস্টার // আফরোজা অদিতি

কবিতা আমার পোস্টার।পোস্টার আমার কথা কয়;কথা কয়সমৃদ্ধ জীবনের, উদীপ্ত প্রাণের। না খেতে পাওয়া মানুষের কথাআমার পোস্টার;খড়ি ওঠা বুকের হাহাকারএই পোস্টার; খরায় শুকিয়ে যাওয়া মাঠের কথা,বন্যায় ভাসা জীবনের কথা বলে আমার কবিতা,কবিতা আমার পোস্টার। দেয়ালে দেয়ালে লেখা পোস্টারজানায় প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ; করেঅন্যায় প্রতিরোধ। আমার কবিতা আহ্বান জানায় লেলিহানঅগ্নিশিখার গায় জয়গান সবুজ বাংলার। #afrozaaditi.com , #আফরোজা অদিতি

আমি অপেক্ষায় আছি // আফরোজা অদিতি

আমি অপেক্ষাতে আছিসেই ফুলের- যে ফুল প্রস্ফুটিত হবেরক্তের রঙে আমি অপেক্ষাতে আছিসেই পথের- যার ঠিকানারক্তিম সূর্য আমি অপেক্ষাতে আছিএকটি কলমের- যে কলম জন্ম দেবেসুন্দর কবিতার প্রবারণা পূর্ণিমার অপেক্ষাতেআজও আমি; কারণসেই জোছনার জলে পবিত্র হবেএই পৃথিবী। #afrozaaditi.com , #আফরোজা অদিতি

ভালোবাসা // আফরোজা অদিতি

ভালোবাসা কী দ্রব্য কোনোধার দেবো, নয় ধার শুধেনেবো। ভালোবাসা নয় পরণের শাড়ীপুরানো অথবা ছিঁড়েছে তাইফেলে দেবো কিংবাফেরিওয়ালা ডেকে বদলে নেবোকাঁচের বাসন। ভালোবাসা কী নিকেল ওঠা নয় ভাঙাঅ্যালুমিনিয়াম বা মাটির সানকি ছোঁয়ালেগেছে তাই ফেলে দেবো। ভালোবাসা নয় তো পার্থিব কিছু নয়মহাজনের টাকা; ভালোবাসা হৃদয়ে হৃদয়েরআবাহন! মন দিয়ে মনের অন্বেষণে সৃজিতসৌন্দর্য বৈভবে অবিনশ্বর আত্মার মহিমা। #afrozaaditi.com , […]

নিষিদ্ধ পৃথিবী // আফরোজা অদিতি

পুষ্পকলি, তোমার ফুটতে বারণবৃক্ষ, তোমার পাতা ঝরাতে বারণগাছের পাতা, তোমার উড়তে বারণ ফসল, তোমার দুলতে বারণবাতাস, তোমার বইতে বারণজোছনা, তোমার হাসতে বারণমেঘাচ্ছন্ন মহাবিল, নিসর্গ;বৃষ্টি তোমার ঝরতে বারণ নিষেধের দণ্ডকারণ্যে বসবাস এখনকথা বলতে বারণ, চলতে বারণ!মরণ, তুমি এসো নাআমাদের মরতে বারণ! নিষেধের বেড়াজালেগণ্ডিবদ্ধ আমাদের বসবাস! #afrozaaditi.com , #আফরোজা অদিতি

আমি এক অন্যমানুষ // আফরোজা অদিতি

ভালোবাসা আমার যতিহীন কবিতাঅনবরত পড়ে যাওয়া, কখনও বাবিরতিহীন রেলগাড়ী দিকশূন্যবোধহীন উদ্দাম ছুটে চলা,কখনও বাআকাশ,বাতাস প্রকৃতি ছেড়ে চলেযাওয়া অন্য এক বিশ্বে! ছোট্ট এই জীবনের গায়ে নিচ্ছিদ্রএই দুটি নয়ন রেখে দেখি আমারআমিকে; দেখি নিজের ভালোবাসায়কেমন ডুবে আছি নিজেই অতলান্তএকাগ্রতায়! আমার ভেতরে আমি কখনও চাইঅনবদ্য সুখের কবিতা অমর প্রেমেকখনও বা চাই পরিপূর্ণ বিরহেরএকটি রক্তগোলাপ! ভালোবাসা কখনও বা হয়ে […]

ফুল // আফরোজা অদিতি

ফুল ছিঁড়লে দুঃখ হয়, মনে হয় কেউ যেনশেকড়শুদ্ধ উপড়ে নিলো আমার হৃদয়!অথচ, অনেকেই এই পুষ্পের সঙ্গেঅযথা মিথ্যে বলে!তবুও ফুল ছিঁড়লেকষ্টের যন্ত্রণায় নীল হয়ে যাই! কখনও কেউ যদি ফুল দেয় আমাকেঅনিচ্ছায় নেই তবে কাউকে দেই না। “ফুল জমে জমে পাথর হয়”-এই কথাটুকু অন্তরে গেঁথেছে; হয় তোগেঁথে থাকবে আজীবন! #afrozaaditi.com , #আফরোজা অদিতি

We can’t discuss designer baggage with out acknowledging how

Really Helpful Reproduction Bag Sellers Up To Date 2024 The Speedy 25, 30, and 35 duplicate luggage are a go-to choice for people who desire a compact but fashionable handbag. A well-made Speedy duplicate matches the structure, rolled handles, and canvas feel of the unique. In this guide, you’ll be taught every thing from tips […]

Tanks are equally essential for holding your e-liquid with out

One Of The Best On-line Retailer To Purchase Vaporizers Some newer disposable vapes include a charging port and are designed to be rechargeable. This permits you to use all of the e-liquid earlier than discarding the gadget. Vape juices usually depend upon two major elements flumpebblehungary.com eluxnorge0, Propylene Glycol(PG) and Vegetable Glycerine (VG). You can […]


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615