কবিতা আমার পোস্টার।পোস্টার আমার কথা কয়;কথা কয়সমৃদ্ধ জীবনের, উদীপ্ত প্রাণের। না খেতে পাওয়া মানুষের কথাআমার পোস্টার;খড়ি ওঠা বুকের হাহাকারএই পোস্টার; খরায় শুকিয়ে যাওয়া মাঠের কথা,বন্যায় ভাসা জীবনের কথা বলে আমার কবিতা,কবিতা আমার পোস্টার। দেয়ালে দেয়ালে লেখা পোস্টারজানায় প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ; করেঅন্যায় প্রতিরোধ। আমার কবিতা আহ্বান জানায় লেলিহানঅগ্নিশিখার গায় জয়গান সবুজ বাংলার। #afrozaaditi.com , #আফরোজা অদিতি
Monthly Archives: April 2022
আমি অপেক্ষাতে আছিসেই ফুলের- যে ফুল প্রস্ফুটিত হবেরক্তের রঙে আমি অপেক্ষাতে আছিসেই পথের- যার ঠিকানারক্তিম সূর্য আমি অপেক্ষাতে আছিএকটি কলমের- যে কলম জন্ম দেবেসুন্দর কবিতার প্রবারণা পূর্ণিমার অপেক্ষাতেআজও আমি; কারণসেই জোছনার জলে পবিত্র হবেএই পৃথিবী। #afrozaaditi.com , #আফরোজা অদিতি
ভালোবাসা কী দ্রব্য কোনোধার দেবো, নয় ধার শুধেনেবো। ভালোবাসা নয় পরণের শাড়ীপুরানো অথবা ছিঁড়েছে তাইফেলে দেবো কিংবাফেরিওয়ালা ডেকে বদলে নেবোকাঁচের বাসন। ভালোবাসা কী নিকেল ওঠা নয় ভাঙাঅ্যালুমিনিয়াম বা মাটির সানকি ছোঁয়ালেগেছে তাই ফেলে দেবো। ভালোবাসা নয় তো পার্থিব কিছু নয়মহাজনের টাকা; ভালোবাসা হৃদয়ে হৃদয়েরআবাহন! মন দিয়ে মনের অন্বেষণে সৃজিতসৌন্দর্য বৈভবে অবিনশ্বর আত্মার মহিমা। #afrozaaditi.com , […]
পুষ্পকলি, তোমার ফুটতে বারণবৃক্ষ, তোমার পাতা ঝরাতে বারণগাছের পাতা, তোমার উড়তে বারণ ফসল, তোমার দুলতে বারণবাতাস, তোমার বইতে বারণজোছনা, তোমার হাসতে বারণমেঘাচ্ছন্ন মহাবিল, নিসর্গ;বৃষ্টি তোমার ঝরতে বারণ নিষেধের দণ্ডকারণ্যে বসবাস এখনকথা বলতে বারণ, চলতে বারণ!মরণ, তুমি এসো নাআমাদের মরতে বারণ! নিষেধের বেড়াজালেগণ্ডিবদ্ধ আমাদের বসবাস! #afrozaaditi.com , #আফরোজা অদিতি
ভালোবাসা আমার যতিহীন কবিতাঅনবরত পড়ে যাওয়া, কখনও বাবিরতিহীন রেলগাড়ী দিকশূন্যবোধহীন উদ্দাম ছুটে চলা,কখনও বাআকাশ,বাতাস প্রকৃতি ছেড়ে চলেযাওয়া অন্য এক বিশ্বে! ছোট্ট এই জীবনের গায়ে নিচ্ছিদ্রএই দুটি নয়ন রেখে দেখি আমারআমিকে; দেখি নিজের ভালোবাসায়কেমন ডুবে আছি নিজেই অতলান্তএকাগ্রতায়! আমার ভেতরে আমি কখনও চাইঅনবদ্য সুখের কবিতা অমর প্রেমেকখনও বা চাই পরিপূর্ণ বিরহেরএকটি রক্তগোলাপ! ভালোবাসা কখনও বা হয়ে […]
ফুল ছিঁড়লে দুঃখ হয়, মনে হয় কেউ যেনশেকড়শুদ্ধ উপড়ে নিলো আমার হৃদয়!অথচ, অনেকেই এই পুষ্পের সঙ্গেঅযথা মিথ্যে বলে!তবুও ফুল ছিঁড়লেকষ্টের যন্ত্রণায় নীল হয়ে যাই! কখনও কেউ যদি ফুল দেয় আমাকেঅনিচ্ছায় নেই তবে কাউকে দেই না। “ফুল জমে জমে পাথর হয়”-এই কথাটুকু অন্তরে গেঁথেছে; হয় তোগেঁথে থাকবে আজীবন! #afrozaaditi.com , #আফরোজা অদিতি
‘হারামজাদী মাগী বাইর হ ঘর থাইক্কা’ -কথাটা বলেই বড় বউ ঘাড় ধরে স্বামীর বিয়ে করা নতুন বউকে উঠানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বড় বউয়ের বুকের ভেতর যন্ত্রণা। এত বছর পর অন্য এক মেয়ে মানুষ এনেছে স্বামী। সে তাঁর চোখের সামনে এঘর-ওঘর বেড়ায়। উঠানময় হাঁটহাটি করে। তাঁরই সামনে তাঁরই স্বামীর সাথে ঘরে কপাট দেয়। বড় বউয়ের […]
মন বিষাদ-জলে ডুবেছে। ভালো লাগছে না কিছুই। চারদিকে শুধু মৃত্যু।এতো মৃত্যু কী কখনও ভালো লাগে ! লাগে না। এই পৃথিবীতে শুধু কীমৃত্যুই সত্য আর কিছু নয় ! টিভিতে মৃত্যু, কাগজে মৃত্যু, চোখে-কানে মৃত্যু ! মৃত্যুতে শোক করতে নেই, তবে অসময়ে মৃত্যু কাম্য নয় একেবারে। অনেকরকম মৃত্যু আসছে,আসছে মৃদু পায়ে চুপিচুপি অজ্ঞাতে। বাড়ি উপড়ে ঘটেছেমৃত্যু, গাড়ি […]
সাতচল্লিশের বুকে ছিল স্বাধীনতা, বায়ান্নর বুকে লুকিয়েবাংলা; বাংলার মাঝে যেদিন ছিলে মগ্ন সেদিনএসেছি কাছে ঊনসত্তরে যুথবদ্ধ ন্যায়ের দীক্ষা নিয়েছ যেদিনএসেছি সেদিনএকাত্তরের গণজাগরণে মিলেছ যেদিনএসেছি সেদিননব্বইয়ের প্রাণবন্ত মিছিলে উচ্ছ্বল যেদিনএসেছি সেদিন যুদ্ধের দামামায় গিয়েছ যেদিন, গিয়েছ মিছিল-স্লোগানেভেঙেছ ব্যারিকেড এসেছি সেদিন। গণতন্ত্রের সোনালিকিশোর তোমাকে পেয়েছি সেদিন! তোমাকে পেয়েছি আনন্দেতোমাকে পেয়েছি বেদনায়তোমাকে পেয়েছি স্বাধীনতারস্বর্ণাভ ঝরণাতলায়। তোমাকে ভালোবেসে এসেছি […]
একদিন চৈত্রের হাওয়ায় একটা ঝরাপাতাউড়ে এসে পড়েছিল এক বালকের উঠানে।বালক তাঁর দৃষ্টির চত্বরে যত্নে রেখেছিল তাকে।ঝরাপাতা ভুলে গিয়েছিল ঝরে পড়ার কথা। সুরভিত কুসুম সকাল পেয়ে, পেয়ে আনন্দিতদুপুর বিকেল ভেবেছিল ঝরাপাতা, পেয়েছে সেসুন্দর আগামি। দিন যায় যায় মাস বছরসময়ের গতির সঙ্গে পরিবর্তিত হয় ঝরাপাতারসময়। বুঝতে পারে সব ভুল! বুকের ভেতর তারঅবিরাম রক্তপাত; চেয়ে দেখে জীবন এখনমাঝসমুদ্রে […]
