মন বিষাদ-জলে ডুবেছে। ভালো লাগছে না কিছুই। চারদিকে শুধু মৃত্যু।এতো মৃত্যু কী কখনও ভালো লাগে ! লাগে না। এই পৃথিবীতে শুধু কীমৃত্যুই সত্য আর কিছু নয় ! টিভিতে মৃত্যু, কাগজে মৃত্যু, চোখে-কানে মৃত্যু ! মৃত্যুতে শোক করতে নেই, তবে অসময়ে মৃত্যু কাম্য নয় একেবারে। অনেকরকম মৃত্যু আসছে,আসছে মৃদু পায়ে চুপিচুপি অজ্ঞাতে। বাড়ি উপড়ে ঘটেছেমৃত্যু, গাড়ি […]
Monthly Archives: April 2022
সাতচল্লিশের বুকে ছিল স্বাধীনতা, বায়ান্নর বুকে লুকিয়েবাংলা; বাংলার মাঝে যেদিন ছিলে মগ্ন সেদিনএসেছি কাছে ঊনসত্তরে যুথবদ্ধ ন্যায়ের দীক্ষা নিয়েছ যেদিনএসেছি সেদিনএকাত্তরের গণজাগরণে মিলেছ যেদিনএসেছি সেদিননব্বইয়ের প্রাণবন্ত মিছিলে উচ্ছ্বল যেদিনএসেছি সেদিন যুদ্ধের দামামায় গিয়েছ যেদিন, গিয়েছ মিছিল-স্লোগানেভেঙেছ ব্যারিকেড এসেছি সেদিন। গণতন্ত্রের সোনালিকিশোর তোমাকে পেয়েছি সেদিন! তোমাকে পেয়েছি আনন্দেতোমাকে পেয়েছি বেদনায়তোমাকে পেয়েছি স্বাধীনতারস্বর্ণাভ ঝরণাতলায়। তোমাকে ভালোবেসে এসেছি […]
একদিন চৈত্রের হাওয়ায় একটা ঝরাপাতাউড়ে এসে পড়েছিল এক বালকের উঠানে।বালক তাঁর দৃষ্টির চত্বরে যত্নে রেখেছিল তাকে।ঝরাপাতা ভুলে গিয়েছিল ঝরে পড়ার কথা। সুরভিত কুসুম সকাল পেয়ে, পেয়ে আনন্দিতদুপুর বিকেল ভেবেছিল ঝরাপাতা, পেয়েছে সেসুন্দর আগামি। দিন যায় যায় মাস বছরসময়ের গতির সঙ্গে পরিবর্তিত হয় ঝরাপাতারসময়। বুঝতে পারে সব ভুল! বুকের ভেতর তারঅবিরাম রক্তপাত; চেয়ে দেখে জীবন এখনমাঝসমুদ্রে […]
তরুণ ছিল যখন সময় তখন উঠতি বয়সিএক বৃক্ষের কোটরে কিছু না থাকার অভাববাসা বেঁধেছিল। তরুণ বৃক্ষ এতদিন লড়াই করেছে ঝড়-তান্ডবেলড়াই করেছে অরণ্য দাবানলে। লড়াই করেছেনদী ভাঙনে। ছায়া দিয়েছে। পত্রপুষ্পে করেছেসুরভিত। খাবার দিয়েছে মানুষ, পাখি, অরণ্যচারিকে।চায়নি কিছুই। সে যে তরুণ সজীব। শক্ত তার পায়েরতলার মাটি। সময়ের সাথে বৃক্ষের পাতা ঝরে। শুকায় শাখা।বয়সি বৃক্ষ। গভীরে প্রথিত শেকড়। […]
অমর ফেব্রুয়ারি। তুমি আছ বাঙালির বুকের মাঝারেআকাশ বাতাস রাঙিয়ে। তোমার রঙে রেঙেছে মন অমর ফেব্রুয়ারি। তোমার জন্য কালো পতাকা ফুল হাতে সব মিনারেবাংলার প্রেমে হেসে কেঁদে রাঙে ভাষা শহীদের খুনপলাশের রঙ শেষ হয়ে যাক মনে জেগে থাক ফাগুন অমর ফেব্রুয়ারি। #afrozaaditi.com , #আফরোজা অদিতি
তোমার জন্য হৃদয় উৎস ভরে ওঠে গানে গানেছুটে চলে সবে একুশের ভোরে শহীদমিনার পানেশ্রদ্ধা জানায় মন-প্রাণ তাঁদের ফুলে মালায় গানেশহীদ রক্ত ভেজা পতাকা রয়েছে বুকের কাছেঅমর একুশ এসেছে ফাগুন মুকুল ধরেছে গাছেছড়িয়ে রঙ হাসছে ফাগুন রঙিন শিমুল পলাশেঅনন্ত কান্না কে ভালোবাসে বলতো ফেব্রুয়ারিতাই তো মুখে বিদেশি বুলি বাঙালি হয়েও পড়ি #afrozaaditi.com , #আফরোজা অদিতি
পলাশ শিমুল এলো যখন লাল বসন্ত মাতিয়েতার সাথে একুশে এলো ভাষার ঝান্ডা উড়িয়ে‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দেশটি দিলো কাঁপিয়ে হাস্যময়ী বাংলা এল লোহিত মাখা মনন খুঁড়েসবার বুকের মনতারে বাজলো সে মিষ্টি সুরেমুখে মুখে ভাষা থাক দেশ-জনতার বকটি জুড়ে ঝরিয়ে রক্ত বাংলা হলো আমাদের মুখের ভাষাবাঙালির প্রেম অমর একুশ মেটায় মনের আশা #afrozaaditi.com , #আফরোজা অদিতি
ভাবছি বসে তোমার কথা করছ কী যে এখনহয়নি দেখা অনেকদিন মন কি তোমার ভালোডুবল বেলা আঁধার হলো দেখা পাবো কখন সেদিন ছিল বিকেল বেলার স্বর্ণাভ এক আলোঐ আলোতে বসেছিলাম হাতটি তোমার ধরেতোমার প্রেমে দূর যে হলো আমার যত কালো অদেখা ঐ পৃথিবী যে দেখালে নতুন করেতোমার জন্য আজও যে অপেক্ষাতে আমিপ্রেমপ্রণয়ে তোমার সাথে বাঁচব জীবন […]
পর্দা ঠেলে আকাশটাতে জোছনা ছড়ায় ঐমেঘে মেঘে ভাসছে নীল ঐ তারাদের ভীড়েচাঁদের পাশে লুকিয়ে কেন সুহাসিনী সই মেঘের ছায়া দুলছে দেখ সুনীল সাগর নীরেসাগরবেলায় হাঁটবো দুজন ভিজিয়ে দুটি পাসুরে গানে খুঁজবো শশী তারাদের ঐ ভীড়ে সুর গানের কারণগুলো মেঘ তো জানে নামেঘের বুকে চাঁদ লুকিয়ে আলো ছড়ায় না। #afrozaaditi.com , #আফরোজা অদিতি
১.অটুট বন্ধনে ছিলো সে আমারই মন-পত্রিকায়সময়ের সাথে জড়িয়ে দৈনিকের হাজার পাতায়ভুলে গিয়ে হয়েছে আজ দূর গ্রহের শশাঙ্ক হায়২.মধ্যরাত হয়েছে পার অনেক আগেই প্রিয়েখোলা জানালা, দ্যুতি ছড়িয়ে চাঁদ হাসে নীলেএসো ফিরে, বাজাও বাঁশি হৃদয়ের রঙ দিয়ে৩.সময় এখন মৃত সরিৎ নিশ্চল ফল্গুহীনতীরেতে মরা কাশ,তলায় ভিজে পাথরনেই সবুজ ঢেকে গেছে সব পথের চিন #afrozaaditi.com , #আফরোজা অদিতি
