Monthly Archives: April 2022

সে ও আমি (কবিতা)

রমনা রেস্তরাঁয় ছাতার নিচে বসে আছি। ঝরছে বৃষ্টি। চারপাশে দেখছিলাম।বৃষ্টি জলে ধোয়া সবুজ পত্রালী , ঘাস, ঘাস ফুল। সময় অপেক্ষার। সময় কেটেযাওয়ার সঙ্গে সঙ্গে চোখে আবেশ। যদি ও একা তবু ও একা লাগছিলো না।বৃষ্টি দেখতে দেখতে তার অপেক্ষা । ঝরঝর বৃষ্টির মধ্যে সে এলো ।কিছুক্ষণ তাঁর হাতে হাত রেখে বৃষ্টি দেখলাম। তাঁর স্পর্শ মনের মুগ্ধতায় […]

আশ্বিনের জোছনা // আফরোজা অদিতি

আশ্বিনের জোছনা ঝরে তার বাগানের ফুলেআশ্বিনের জোছনা ঝরে তার আঙিনার কূলেআশ্বিনের জোছনা ঝরে তার বকুল তলায়সেই আলোর নাচন তার চোখের তারায়। শরৎশশী ছড়িয়ে আলো হাসে আকাশ-নায়েশিমুল তুলার মতো মেঘ ঘোরে তার পাশেবাড়িটা ডুবে আছে ধবল জোছনাজলে। সে শুয়ে আছে বুক পেতে তারই জোছনা ডোবাবাড়িটির পায়ের কাছে। আসবে সে মৃদু পায়েজোছনা মাখা শরৎ রাতের নায়ে। ফেলবে […]

মা তোমাকে মনে পড়ে // আফরোজা অদিতি

কাজ করছি আচমকা পড়লো মনেঘুম পাড়ানি গান শোনাতে ঘুম নাএলে রাতে, খিদে পেলে খাইয়ে দিতেনিজের ব্যস্ত হাতে। তুমি আমারভালোবাসার মা। দেরী হলে কোথাও পথে শংকা নিয়েমনে রাস্তার মোড়ে দাঁড়াতে গিয়েভেবে অলুক্ষনে; কখন গেছিস!আসার সময় পেরিয়ে গেছে ঘন্টাখানেক হবে ফিরবি কখন ওরে!ভাবতে দুর্ঘটনা নিলো কিনা টেনে! লেখাপড়ায় বসলে তুমি মা, দাঁড়িয়েথেকে পাশে মাঝেমধ্যেই দিতে বাতাসতোমার আঁচল […]

শরৎশশী // আফরোজা অদিতি

শরৎ আকাশে জোছনার মাঝে শুয়ে থাকতে ইচ্ছা তার।ভাসতে ইচ্ছা জোছনায়। সে রূপকন্যা। তার দীর্ঘ চুলেখেলা করে বাদল। হরিণ চোখের মায়ায় ভুলে যায়প্রকৃতি। অরণ্য দেয় হাতছানি। কাছে টানে নদীগাছ-গাছালি পত্রপল্লব। ওর বুকে থাকে মধ্যসাগরের কোলাহল। ওই সাগরেছলকে ওঠে শরৎশশী। বাতিঘরের সার্চলাইটছড়ায় আলো। তীব্র সে আলো। রূপকন্যা নিদ্রাহীন।দুচোখে স্বপ্ন নেই আজ। হারিয়েছে সব। দাবানল খেয়ে গেছে চাঁদ। […]

আফ্রোদিতি // আফরোজা অদিতি

আচমকা টেলিফোনভেসে এল বৃষ্টি ভেজা দিনেরমতো কথা- ‘সুপ্রভাতআফ্রোদিতি, আছো কেমন হয়েঅন্তরীণ ভলোবাসার লাল ইটের বাড়িতে’-কবিতার শব্দে সাজিয়ে শব্দগুলি ছড়িয়েদিয়ে বুকের ভেতর নদী হলো সে। দ্বিতীয়বার শুনতে পেলাম তাঁকে‘আছো কেমন আফ্রোদিতি’- তাঁরসুন্দরী প্রতিযোগিতার সুন্দরীদের মতোবিন্যস্ত কথার ফুলঝুরিতে হেসে উঠলামকাঁচভাঙা শব্দের হাসি। এরপর সে‘তোমার হাসিতে হাটখোলা বুকেসাগরের উত্তাল যন্ত্রণায় দেখতে ইচ্ছেকরছে তোমাকেই; তুমিই অবারিতআকাশ আমার’- বলেই রেখে […]

হাওয়ায় ভাসে // আফরোজা অদিতি

ঘাসফুলের মালা গেঁথে শব্দের অঙ্গেমিশিয়ে প্রেম প্রতীক্ষায় থাকি তোমার!একসময় বাজে ডোরবেল! দরজায় তুমি!হাওয়ায় ভাসে গান ‘শতকোটি বছরেরবিরহ নিয়ে এসেছি আমি’…কলিটি শুনতেইতোমাকে পেয়ে যায় মন, গায় মুগ্ধতার গান! শুদ্ধতার কথা ভেবে তোমার বৈষ্ণবী হতেচাওয়ার কথা ভেবে শ্রীচরণে উপুর করেবালিকার ভাববিলাসী মুগ্ধ হৃদয়। আওলা-বাওলা ভাবনায় কেটে যায়তাঁর সকাল দুপুর রাত্রি… #afrozaaditi.com , #আফরোজা অদিতি

পরিসংখ্যানের মেয়ে//আফরোজা অদিতি

হেসে খেলে বেড়াতো মেয়েটিআদরে আবদারে বাবা-মায়ের বুকের কাছেবাড়িময় ছিল তার সরব উপস্থিতি জল তুলতো ঝাড়ু দিতো ঘর সাজাতো ফুলেবাড়ির সবার দিকে লক্ষ্য ছিল তারঅতিথি ছিল দেবতা রোজ স্কুলে যেত, লেখাপড়ায় ছিল ভালোক্লাসে ক্যাপ্টেন, হতো প্রথমস্কুল শেষে বিকেল বেলা জল দিতো গাছে একটি বাগান ছিল ফুলে ফলে ভরাফুলে ফুলে ছিল প্রজাপতি ফড়িং, ময়না টিয়াতালগাছে ছিল একজোড়া […]

নারী নই আমিও মানুষ// আফরোজা অদিতি

একাত্তরে হয়েছি নির্যাতিত হয়েছি শরণার্থিঘুবেছিএ-পথ ও-পথ হয়েছি নিপীড়িত,নিগৃহীত! শুধু একাত্তর নয় আজও নেই ব্যতিক্রম তারযেখানেই যুদ্ধ, যেখানেই মহামারী-শিকার হয়ে দুচোখ ভাসাতে হয় আমাকেই!আমি সিরিয়া, আমিই রাখাইন, পরিবারহীনআমিই বাংলাদেশ! যুদ্ধের ডামাডোল নয়; যখনইউত্তাল সাগর,এসেছে টর্নেডো, উঠেছে তুফান-ঝড়,শরণার্থির ব্যস্ততা, সন্তানের দেখভাল, জলভরা,রান্নাবান্না, না-খেয়ে থাকা-সব সইতে হয়এই আমাকেই। যুগ হতে যুগ কাল হতে কালসাহায্য সহযোগিতা নিয়ে বেড়ে উঠেছ […]

আসেনি সে // আফরোজা অদিতি

আজ কাঁদে বিশ্ব, কাঁদে বাংলা। কেঁদে কেঁদে বলছেওরা, দাও একমুঠো ভাত, একখণ্ড বস্ত্র দাও, দাওদাও বেঁচে থাকার আশ্বাস। সে আসেনি। তাঁর অনেক কাজ। মহাসড়কের কোলে,তটিনীর বুকে আবর্জনা স্তুপ! সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুষিতবায়ু-জল, কোষে কোষে জীবাণু, সঙ্গিন জীবন। বিবর্ণ-বিদীর্ণ সংসার। চলে গেছে বন্যা, এসেছে নতুন মহামারী,এসেছে সমরাস্ত্র, সেজেছে রণাঙ্গন। আসেনি সে। স্বাধীনতার কাজ সম্পাদনেরলক্ষ্যে আসতে পারছে […]

একটি ছোটো গল্প// আফরোজা অদিতি

লাফিয়ে লাফিয়ে উঠছে শেয়ার বাজারমনের ভেতর আকুপাঁকু সুখবর্ষা হবে বেজায়-সোনালী বর্ষা! গ্রামে গিয়ে ভাগ বাটোয়ারার জমি-জমাবিক্রির অর্থ লগ্নি করে শেয়ার বাজারেঅজান্তেই জিম্মি করলো নিজেকে! সোনালী স্বপ্নে বিভোর চোখ দেখতে পেল নাঈশ্বরের হাসি একদিন দুম করে বয়ে গেল উল্টো হাওয়া…ধস নেমেছে বাজারেমিটিং মিছিল অনশন কিছুতেই কিছু হলো না ছেলে-মেয়ে-স্ত্রীর না খেয়ে থাকার জোয়ারএকদিন দশতলার ছাদ থেকে […]


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615