Monthly Archives: May 2022

মা আমার নীল আকাশ // আফরোজা অদিতি

অনেকদিন দেখিনি তোমায় মা। কিছু কিছু সময় মা,খুব কাছে পেতে ইচ্ছে করে তোমাকে; এই জীবন-মনপেতে চায় তোমাকে বুকের মাঝে হৃৎপদ্মে। মা, তুমিইআমার আনন্দ আকাশ, মলয় বাতাস, বয়ে যাওয়াছলছল সুপেয় জলের ধারা। মা, তুমিই আমার দোলের আনন্দ, শব-ই-বরাতেরএবাদত, ঈদ-আনন্দ, আমার জীবনমন্দিরে পূজারদেববিগ্রহ তুমিই! তুমিই মা আমার সকল জ্ঞানেরআধার। কাছে নেই তুমি আলোহীন দিন যায় চলেযায়। অনেকদিন […]

কথা নেই // আফরোজা অদিতি

কথা নেই, আমার সঙ্গে কথা বলতে এলেইকথা শেষ হয়ে যায় তোমার! আমার কথাশেষ তো হয় না কখনও, কোনোসময়! জানি আমিকখনও কোনো মানুষের অমর্যাদা করো না,করতে চাও না কিন্তু আমি বুঝি জানিতোমার মধ্যে বাসা বেঁধে আছে চিরাচরিতএক পুরুষ যে কখনও ট্র্যাডিশনের বাইরেগিয়ে করতে পারে না কিছুই! হয়তো বা ভুলআমারই, তুমি যেতে পারো কিন’ যেতে চাও না! […]

তুমি বধু নও বিরহের// আফরোজা অদিতি

ছোট্ট এই টানেলেতুমি আর আমি। শুধুই তুমি আর আমি।আছি দুজনে বুকে বুক মিলিয়ে, পায়ে পা লাগিয়ে!অতৃপ্ত তৃষ্ণার উৎস প্রকৃতির সুচিত্রিত ধারা আজকখনও বহমান কখনও কম্পমান কখনও বা সি’র!কখনও বা লাজুকলতার মতো ডাগর সবুজ…যেমন করে চাই তেমন করে এই টানেলেপাওয়া হয় না তোমাকে! প্রতিদিন জানালার গ্রিলে দেখে যায় এক বিরহী বধুরেআজ দুজনের মিলনধারায় দেখ চারদিক জোছনারপ্লাবনজলে […]

বিরহের চিলেকোঠায় // আফরোজা অদিতি

ভালো লাগছে, ভালো লাগছে খুব! ইচ্ছা করছে গাইতেকিন্তু গাইতে তো জানি না, শিখিনি কখনও; তবুও গুনগুনকরি “আজ প্রণমি তোমায় চলিব নাথ, সংসারও কাজে…”-এতো আমার ভোরের প্রাত্যহিকী! বৈকালিকও আছে,“একটু কেবল বসতে দিও কাছে / আমার যা কিছু কাজ আছেআমি সাঙ্গ করবো পাছে…”- রবীন্দ্রনাথ সকাল-বিকাল টেনে আনা;হ্যাঁ, বাংলা সাহিত্যের শেকড়ে তো হরহামেশা যেতেই হয়! রবীন্দ্রনাথ বলো, নজরুল […]

হেমন্তের আকাশ // আফরোজা অদিতি

নীল সরোবর জলে নিমগ্ন থেকেই আনন্দে ছিলেএতোদিন বুঝতে পারোনি বা বুঝতে চাওনি তা;এই নীল সরোবর জলেই আছে আনন্দ তোমার! তুমি চলে গেলে এই সরোবর নিমগ্নতায় ফেলে!বিরহী করে তুললে আমায়! কেন? তুমি হয়তো জানো নাতোমারই জন্য প্রতীক্ষা! তোমাকে দেখলেই উজ্জ্বলহেসে ওঠে রক্তগোলাপের দল, তোমাকেই দেখলেইডেকে ওঠে কিচিরমিচির চড়ুই দম্পতি, তোমারইজন্য সার বেঁধে ফুটে ওঠে রজনীগন্ধ্যা! তুমিকখনও […]

প্রকৃতিমন // আফরোজা অদিতি

কাকিনার ছোট্ট একটি ব্রিজে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখিলুকোচুরি খেলছে সোমা নদীর জলে, জলে পড়েছেবাঁশবনের ছায়া! শান্ত মনকাড়া দৃশ্য। যদি থাকতে তাহলে দুজনে গাইতে পারতাম,ও সোম, তুমি হারিয়ো নাকো ঐ নদীর জলেআমার কাছে এসো তুমি ছলেবলে কৌশলেও সোম, তুমি ভেসে নাকো স্বচ্ছ নদীজলেও সোম, তুমি… ঝিরঝির বাতাসে ছড়িয়ে পড়া চিকন জোছনায়খুব মনে পড়ছিল তোমাকে; তুমিই তো […]

সবুজাভ পত্রালী // আফরোজা অদিতি

ভালোবেসেছ বলেই নাবদলে গেছে তোমার চারপাশ; কিছুই নেই আরআগের মতন। যখন ভালোবাসনি আমাকে তখনঘূর্ণিঝড়-টর্নেডো আক্রান্ত দূর্গত ছিল হৎবনভূমি;প্লাবন জলে ভাসা খঁ খাঁ শূন্যতায় ছিল আঁধার! ভালোবেসেছ আমাকে বলেই না সেই বনভূমিতেজন্মেছে সুন্দরীবৃক্ষ, চন্দন, অর্জুন; নানাবিধ সবুজপত্রপত্রালিতে পূর্ণ হয়েছে তোমার নিঃসঙ্গ ভূমি! তোমার হৃৎভূমিধ্বস থেমেছে আমার প্রেম পেয়েছবলেই না! তুমি গাইতে পারো না, পারো না লিখতেতবুও […]

কোজাগরীতে একা // আফরোজা অদিতি

অনেকদিন পরে পড়লাম হুমায়ূন আজাদ, পড়লামমহাদেব সাহা, সুফিয়া কমাল, বেগম রোকেয়াওদের পড়তে পড়তে চলে গেলাম তোমার কাছেচলে গেলাম এক ছুটে! চলে গেলাম কিন্তু যাওয়া হয়নি ভাবনাটাই সার!ভাবনার মধ্যেই তো চলাফেরা আমার! মাঝেমধ্যেরাগ হয়; রাগ হয় তোমার ওপর; রাগে দুুঃখেদিতে চাই হৃদয়ঘরে কপাট! দেওয়া হয় না! নিজেকে রাধা মনে হয় তখন-রাধা হলেও যাওয়া হয় না যমুনা […]

পোড়া গন্ধ // আফরোজা অদিতি

কর্দমাক্ত মাটি, জলে ভিজছে শ্রমিক শরীরখুঁড়ছে মাটি, হবে মেট্রোরেল, উড়াল সেতুকিংবা অন্য কোনো কাজ। বৃষ্টিজলে ভেজা পিচঢালা পথ; পথের ধারেভেজা উনুনে টগবগ ফুটছে মোটা ভাত!কাগজের ধূঁয়া আর চামড়া পোড়া গন্ধেভারী বাতাস। ফুটপাতে গুটিয়ে রাখা আধভেজা বিছানা!ভেজা শরীরে কাঁপছে ন্যাংটো শিশুরাওরা কাঁদছে, খিদে পেয়েছে। ক্ষুধা আর জলে ভিজছে; ওরা কাঁদছেওরা কাঁপছে! পথচারী পার হয়ে যায়কেউ ফিরে […]

চাওয়া // আফরোজা অদিতি

বুকের গভীরে তোমারঅমৃত ছায়া বিস্তারে স্বর্গে যাওয়ার ইচ্ছা!প্রেমের ছোঁয়ায় নবীনকুঁড়ি পুষ্পিত হওয়ারইচ্ছায় ব্যাকুল; আলোকবর্তিকা তুমি। নতুন আলোকে উদ্ভাসিত দিগন্তের সিড়ি!ভালোবাসার আগুনে ঐ দিগন্ত ছুঁয়েমনে রাখতে চাই তোমাকে! তোমার ছায়ায় সুখী হয়েওষ্ঠে নিতে চাই সুগন্ধি গোলাপের ঘ্রাণ!দৃষ্টির করতলে শ্যামল সুষমায় প্রস্ফুটিতপুষ্পজীবন পেতে চাই! তোমার হাত ধরে স্বর্গে যাওয়ার সিড়ি চাই! #afrozaaditi.com , #আফরোজা অদিতি


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615