কিছুই হলো না; না কবিতা না সংসার! অকারণ কষ্ট দিয়েছে সকলকে। এখন শূন্য হাতে একাকি পথহাঁটা, শূন্য চোখে আকাশ-প্রকৃতি দেখা! ধুন্ধুমার সময় ছিল একদিন; এখন সব ফাঁকা; হিসাবের খাতা শূন্য!-কথাগুলো যেন একটি পতাকা হয়ে পতপত করে উড়ে মনটাকে উদাস করে দিলো লেখকের। আলো ছড়িয়ে হাসছিল চাঁদ; হারিয়ে গেল মেঘের বলয়ে! #afrozaaditi.com , #আফরোজা অদিতি
Monthly Archives: May 2022
আজ একুশ ফেব্রুয়ারি। অফিস ছুটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অফিস ছুটি। এই বাসাতে মা আর মেয়ে থাকে। মেয়েটি সকালে বেরিয়েছে এখন পর্যন্ত আসেনি। চিন্তিত মা; মেয়ে ছাড়া কেউ নেই তাঁর। মেয়ের জন্য চিন্তা হচ্ছে; দিনকাল ভালো নয়! কোথা দিয়ে কী হয়ে যায় বলা মুশকিল। মেয়েকে বলা যায় না কিছু; বললেই অভিমান। তাছাড়া কিছু বলতেও পারে […]
দিগন্তরেখায় দাঁড়িয়ে একলা মানুষ আমিঅনাদি জোছনায় অনাদৃত একলা মানুষতামসী রাতের কিনারে আমি একলা মানুষচারদিকের জনারণ্যে চিৎকার শিহরনে উদ্বেলজগতে আমি একলা মানুষ শ্লোগানে উচ্চকিত স্বদেশসেজেছে আলোকস্জ্জা আর পতাকা-ছবিতেরাজপথ আর পথের দেয়াল সেজেছে নানানচারুশিল্প অঙ্কনে; গাড়িতে-বাঁশিতে সচকিতএই অতিমারি মুহূর্ত কিন্তু মিলন-বিরহ-ঘুমে-জাগরণের এই উৎকীর্ণ প্রকৃতির বুকের পরেএকলা মানুষ আমি হৃদয়ে নিয়ে জাগ্রত বাসনা – “কোথায় পাবো তারে, আমার […]
রঙিন সূর্যাস্তের মতো চলে গেছ তুমিজীবন দেয়ালের ওপাশে, তখন যুদ্ধ ছিল-মুক্তিযুদ্ধ; স্বাধীনতার উন্মাতাল সংগ্রাম ছিলতখন। চলে গেলে দেশের কাজে তুমি। তুমি চলে গেলেপেছনে রয়ে গেল মা-বাবা, স্বজন-পরিজনআর তোমার প্রিয় ভালোবাসা। তোমার হাতেঅস্ত্র, নির্ভিক তুমি! দলনেতা হয়েছিলে সাহসীতুমি। তারপর অনেকগুলো দিন অপেক্ষাতে… দীর্ঘ সময় একাকীপার করে নিবিড় নিঃসঙ্গতার ভাঁড়ে রেখেচোলাইজীবন বাস্তবতাকে অস্বীকার করেউদ্দিষ্ট সাধনায় ছিলাম নিমগ্ন […]
মানবজন্মে নারী যেমন কারও কন্যা-ভগিনী,কারও বা জায়া, কারও জনিত্রী, পুরুষ তেমনি কারওপুত্র-ভ্রাতা, কারও পতি, কারও বা জনয়িতা; উভয়েইএই পৃথিবীতে ঈশ্বরের গচ্ছিত সম্পদ! সময় হলেইতাঁকে কাছে টানবেন ঈশ্বর। কিন’ কথা তা নয়; কথা হলো নারী বা পুরুষ- তাঁরাপৃথক নয়, উভয়ের আসা-যাওয়া একইভাবে। এবংমানবজন্মের তিনকাল অর্থাৎ শৈশব, যৌবন ও বার্ধক্যতা সকলেরই জানা! কিন’ আসলে তা নয়; যদিতিনকালকে […]
আসুন, আসুন, বসুনম্যাজিক দেখুন! সাহেবের হাতে রঙের টেক্কাপায়ের কাছে গোলাম শুয়ে আছে অবলীলায়সাহেবের বিবি নিশীথ কুয়াশা মেখে চোখেচেয়ে আছে পশ্চিমে আসুন, বসুন, দেখুন!ম্যাজিসিয়ানের চক্ষু নাচে, আঙুল নড়েচড়েঐ সাদা-কালো-লালের ভীড়ে! যদি উল্টে যায়বন্ধ হবে আনন্দ-দরোজা আসুন বসুন, আসুনম্যাজিক দেখুন; সব ম্যাজিসিয়ানের সেরাম্যাজিসিয়ান, বড়ো সুক্ষ্ণচালে চালেন গুঁটি!ওমা! কিছুই দেখবেন না!তাহলে তো পাবেন না কিছুই, পাওয়া-নাপাওয়ায় কিছুই যাবে […]
সড়ক মহাসড়ক পথ সবই অগোছালোকিছুই নেই গোছানো। সড়ক, মহাসড়কেমানুষ আসে মানুষ যায়; যাওয়া আসার পথেদুমদাম মরেও যায়! কেউ সকালে প্রফুল্লচিত্ত বাড়ি থেকেবের হলো আর এলো না ফিরে; রক্তস্নানেপড়ে থাকে নির্বিকার সড়ক, মহাসড়ক, পথ! নদীগুলো তৃষ্ণায় জলের প্রতীক্ষায় ব্যাকুলজল না পেলে তো তৃষ্ণাতে ফেটে যাবে তারবুকের তলা, আহা! নদীর মন বড্ড ব্যাকুলছায়া পড়ছে না তার সুজনের; […]
বেশ কিছুদিন সূর্য লাপাত্তাপ্রকৃতি উড়নচণ্ডি! উড়ছে বিহগ এ-ডালসে-ডাল! রাস্তাগুলো ঠিকানাবিহীন!রূপালি নদী খোল-করতালেবলছে সুরে সুরে শস্য ফলাবার কথা;ভুলেছে রৌদ্র কোথায় যাবার কথা তার!উড়ালসেতুতে অন্ধকার শুধুই অন্ধকার!খররৌদ্রের বন্যায় প্রকৃতির বুকে নিবিড়হতাশার জন্ম দিয়ে চলে গেছে দূরে…রাস্তাগুলো ঠিকানাহীন!চারদিকে হিমহিম ঠাণ্ডাকুয়াশাচাদর মুড়ি দিয়ে ঘুমায় শহরেম্লান জোছনা! বুকের উঠানে তাঁর খেলছেভালোবাসার নীলঢেউ; পুষ্পিত সন্ধ্যা ব্যগ্রপল্লবিত মাধবী জোছনাবনে একাকি!গোলাপ, কোন অন্ধকারে […]
অঞ্জলি নাও এটি সন্ধ্যামণিমানিয়েছে খুব খোপাতে তোমারকালো চুলে হালকা গোলাপি আভা তুমি তো জানোফুল এবং ভালোবাসা সমার্থকভালোবাসার জন্য কষ্ট হয়এতোটা জীবন কখনও কোনোদিনতুলিনি ফুলকষ্ট পাইনি ভালোবাসায়; জানোএখন ফুল তুললে কষ্ট হয়! তবুও তোমার জন্য, শুধু তোমার জন্যতুলি ফুল, তোমাকে ফুল দিতেও যে সুখ। #afrozaaditi.com , #আফরোজা অদিতি
তোমাকে পাওয়ার জন্যদুপুরকে অনন্য ক’রে জীবনের জানালাখুলে রেখে দাঁড়িয়ে আছে উন্মুখ সূর্যমুখীঅন্তর এঁকে চলেছে বিমূর্ত শিল্প অপেক্ষারইজেলে প্রণয়ের রঙ-তুলিতে! তোমার আমার মোহন মুহূর্তকেউজ্জ্বল ধরে রাখার জন্য প্রতীক্ষার সুতোয়গেঁথে চলেছে ধারাস্নাত অপরূপ পুষ্পমালা! বৃষ্টিভেজা দুপুর তোমারই জন্য অনন্য সুন্দর! #afrozaaditi.com , #আফরোজা অদিতি
